,

বেসরকারি স্কুলে বেশি শিক্ষার্থী ভর্তি ঠেকাতে কঠোর হচ্ছে সরকার

নিজস্ব প্রতিবেদক : বেসরকারি স্কুলের ঘোষিত শূন্য আসনের চেয়ে বেশি শিক্ষার্থী ভর্তি ঠেকাতে কঠোর হচ্ছে সরকার। নানা ধরনের শাস্তিসহ বাতিল হতে পারে এমপিও।

school-admission-policy-02-11-15

গত বছর এ ধরনের অভিযোগ আসায় বেশকয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত চলছে। এর মধ্যে মতিঝিল আইডিয়াল স্কুলের বিরুদ্ধে অভিযোগের সত্যতাও পেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

মতিঝিল আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজে গত বছর প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত খালি আসন ঘোষণা করা হয়েছিল চার হাজার ৭৮০টি। তবে সময় শেষ হওয়ার পর ভর্তি করা হয় অতিরিক্ত এক হাজার ৯৮১ জন শিক্ষার্থী।

উচ্চমহলের চাপে বে আইনিভাবে অতিরিক্ত শিক্ষার্থী ভর্তির তথ্য উঠে এসেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের তদন্ত প্রতিবেদনেও।

স্কুলটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। একই অভিযোগে তদন্ত চলছে ভিকারুন নুন নিসাসহ বেশ কয়েকটি স্কুলের বিরুদ্ধেও।

অভিভাবকরা বলছেন, এ বিষয়ে কঠোর ব্যবস্থা নিলে এবার অবৈধ শিক্ষার্থী ভর্তি বন্ধ হবে।

এবার যাতে একই ঘটনা না ঘটে সেজন্য কঠোর হচ্ছে সরকার। প্রয়োজনে বেসরকারি স্কুলের ভর্তি নীতিমালা মেনে বাতিল করা হবে এমপিও।

শিক্ষার্থী ভর্তি তদারকির জন্য জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি গঠন করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে