,

সুষ্ঠু নির্বাচন করতে রাষ্ট্রপতির নির্দেশ

rasনিউজ ডেস্ক : রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ। এসময় রাষ্ট্রপতি নির্বাচন কমিশনকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেন ।

বুধবার বিকেলে বঙ্গভবনে সিইসি রাষ্ট্রপতির সঙ্গে এই সাক্ষাৎ করেন। বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন সাংবাদিকদের এ বিষয়ে অবহিত করেন।

জয়নাল আবেদিন জানান, সাক্ষাৎকালে সিইসি রাষ্ট্রপতিকে নির্বাচন কমিশনের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেছেন। এছাড়া প্রধান নির্বাচন কমিশনার নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এবং ৬১ টি জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশনের প্রস্তুতি সম্পর্কেও অবহিত করেন।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের ১৩-তলা ভবনের নির্মাণ কাজ শিগগিরই শেষ হবে এবং ডিসেম্বরের শেষ সপ্তাহে ওই ভবনটি উদ্বোধনের জন্য রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানান প্রধান নির্বাচন কমিশনার।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে