,

নাসিক নির্বাচন: মেয়র ৯, সাধারণ ১৮৮, সংরক্ষিত ৪০

nasikনিউজ ডেস্ক : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ আগামী কাল বৃহস্পতিবার। সকাল ৯টা থেকে ৫ টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়া যাবে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার জানান, বুধবার পর্যন্তু নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপিসহ মোট ৯ জন মনোনয়নপত্র নিয়েছেন । তবে এখন পর্যন্ত জাতীয় পার্টি মনোনয়নপত্র নেয়নি। জমা দিয়েছেন এলডিপির একজন মেয়র পার্থী কামাল প্রধান।

তিনি বলেন, সাধারণ ওয়ার্ডের জন্য মনোনয়নপত্র নিয়েছেন ১৮৮ জন। জমা দিয়েছেন ৫৩ জন। সংরক্ষিত ওয়ার্ডে মনোনয়নপত্র নিয়েছেন ৪০ জন, জমা দিয়েছেন ১১ জন। আগামী কাল মনোনয়নপত্র জমা নেয়া শেষ হবে।

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনে মনোনয়নপত্র জমা নেওয়া হবে ২৪ নভেম্বর পর্যন্ত। ২৬ ও ২৭ নভেম্বর বাছাই হবে এবং ৪ ডিসেম্বর পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা যাবে। আর ভোট গ্রহণ করা হবে ২২ ডিসেম্বর।

সিটি করপোরেশন হিসেবে যাত্রা শুরুর পর নারায়ণগঞ্জে এটি দ্বিতীয় ভোট। তবে দলীয় প্রতীকে ভোট হবে এবারই প্রথম। গত নির্বাচনে আওয়ামী লীগের দুই নেতা সেলিনা হায়াৎ আইভী ও এ কে এম শামীম ওসমান প্রার্থী হয়েছিলেন। নির্বাচনে আইভী বিজয়ী হন।

এক নজরে নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
একজন মেয়রের সঙ্গে ২৭টি সাধারণ ও ৯টি সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে ভোট হবে।
মোট ভোটার ৪ লাখ ৭৯ হাজার ৩৯২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪১ হাজার ৫১৪ জন এবং নারী ভোটার ২ লাখ ৩৭ হাজার ৮৭৮ জন। এবার ভোটার বেড়েছে প্রায় পৌনে এক লাখ। সম্ভাব্য ভোটকেন্দ্র ১৬৩টি ও ভোটকক্ষ ১ হাজার ২১৭টি।

নির্বাচনে ১৬৩ জন প্রিজাইডিং অফিসার, ১ হাজার ২১৭ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ২ হাজার ৪৩৪ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট