,

রাষ্ট্রপতিকে বিএনপির চিঠি

 

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি আবদুল হামিদের সাথে সাক্ষাতের সময় চেয়ে চিঠি দিয়েছে বিএনপি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চিঠিটি বুধবার বিকেল সাড়ে ৪টায় বঙ্গভবন পৌঁছে দেন দলের সহ-দফতর সম্পাদক মুনির হোসেন, বেলাল আহমেদ ও সহ-প্রচার সম্পাদক আসাদুল করীম শাহিন।

image-7609

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন কমিশন তথা ইসি পুনর্গঠন ও শক্তিশালীকরণ নিয়ে খালেদা জিয়া যে ১৩ দফা প্রস্তাবনা দিয়েছেন, তা রাষ্ট্রপতির কাছে পেশ করতে সময় চেয়েছিল বিএনপি। কিন্তু তার সামরিক সচিব এ ব্যাপারে কিছুই জানাননি। এ অবস্থায় রাষ্ট্রপতির সাথে সাক্ষাতের জন্য ফের সময় চাইবে বিএনপি।

এ সময় তিনি দেশের চলমান সঙ্কট নিরসনে রাষ্ট্রপতির উদ্যোগ গ্রহণ এবং বিএনপিকে সাক্ষাতের সময় দেবেন বলে প্রত্যাশা করেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট