,

চুলের সাজে ভিন্নতা

hairbgফিচার ডেস্ক : পোশাকের সঙ্গে মানিয়ে চুলের সাজও হওয়া চাই স্টাইলিশ ও আরামদায়ক। রূপ বিশেষজ্ঞ কাজী কামরুল ইসলামের মতে, দিনের বেলায় চুল ছেড়ে না রাখাই ভালো। পশ্চিমা ঘরানার পোশাকের সঙ্গে উঁচু করে করা যেতে পারে কোনো ঝুঁটি বা খোঁপা। আর সালোয়ার-কামিজের সঙ্গে একটু ভিন্ন ঢঙে বেণি করে নিতে পারেন। এক পাশে বেণি করে অন্য প্রান্তে ক্লিপ ও কাঁটা দিয়ে বেঁধে নিলেও সুন্দর দেখাবে।
রাতে শাড়ি পরলে একটু ব্লো ড্রাই করে পিঠের ওপর চুল ছেড়ে রাখতে পারেন। এক পাশে এনে রাখলেও মন্দ লাগবে না। সম্ভব হলে চুলের নিচের অংশ কোঁকড়া করে নিতে পারেন।
কোনো যন্ত্র ছাড়াই চুল কোঁকড়া করার একটি ভালো উপায় দেওয়া হলোঃ

১. সামনের চুলগুলো টুইস্ট করে পেছনে উঁচু করে এলোমেলো বা মেসি খোঁপা করা যেতে পারে।
২. চুল হালকা ওয়েভি করে মাঝখানে সিঁথি করে রাখতে পারেন। এই চুলের সাজ সব পোশাকের সঙ্গেই মানিয়ে যাবে।
৩. চুল সামনের দিকে ব্যাক ব্রাশ করে পেছনে উঁচু করে লম্বা একটি ঝুঁটি করে নিতে পারেন।
৪. ছোট করে ছাঁটা চুল এক পাশে সিঁথি করে শুধু স্ট্রেটনার দিয়ে সোজা করে বা ব্লো ড্রাই করে ছেড়ে রাখলেও সুন্দর দেখাবে।
৫. লম্বা চুল ওয়েভি করে নিচে কোঁকড়া করে নিন। এরপর চুলগুলো ভেতরের দিকে ঢুকিয়ে ক্লিপ দিয়ে আটকে নিন।
৬. উঁচু করে দুই পাশে দুটি খোঁপা করে নিলে সালোয়ার-কামিজ ও ফিউশন ঢঙের পোশাকের সঙ্গে স্টাইলিশ দেখাবে।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক