,

অফিসে প্রথম, তাহলে করুন এই ৬ কাজ

লাইফস্টাইল ডেস্ক :ছেই চাকরির প্রথম দিনটি অনেক গুরুত্বপূর্ণ। এই দিন অফিসে সবার সামনে আপনার ভাবমূর্তি উজ্জ্বল করার চেষ্টা করুন। নতুন চাকরি, নতুন জায়গা, নতুন সহকর্মী—সব মিলিয়ে চাকরির প্রথম দিনটির জন্য একটু বাড়তি প্রস্তুতি নেওয়া উচিত। এমন কোনো কাজ করবেন না, যা অফিসে আপনার ভাবমূর্তি ক্ষুণ্ণ করে। জেনে নিন অফিসের প্রথম দিন কী কী করবেন

office-700x336

* তাড়াতাড়ি অফিসে আসুন
প্রথম দিন অফিসের নির্দিষ্ট সময়ের কিছু আগে আসার চেষ্টা করুন। দেরি করে অফিসে পৌঁছালে বস ও সহকর্মীর কাছে আপনার ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। তাই অফিসের প্রথম দিন বাসা থেকে হাতে সময় নিয়ে বের হন।

* আগের অফিস নিয়ে কথা না বলা
আগের চাকরির সঙ্গে বর্তমান চাকরির পার্থক্য থাকতে পারে। তাই বলে দুই চাকরির তুলনা করবেন না। আগের চাকরি নিয়ে কথা বললে আপনার বর্তমান বস ও সহকর্মীরা মনঃক্ষুণ্ণ হতে পারেন।

* নোট রাখুন
নতুন অফিস মানেই নতুন সহকর্মী। তাই সবার সঙ্গে পরিচয় হওয়া জরুরি। অনেক সময় সবার নাম মনে রাখা যায় না। এ নিয়ে আপনাকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হতে পারে। তাই লিখে রাখতে পারেন সবার নাম। এ ছাড়া আপনাকে যেসব কাজ দেওয়া হবে, সেগুলো নোট করে রাখুন। এতে কাজগুলো ভুলে যাওয়ার আশঙ্কা থাকবে না।

* শারীরিক ভঙ্গি ঠিক রাখুন
চাকরির সাক্ষাৎকারের সময় অবশ্যই আপনার শারীরিক ভঙ্গির প্রতি নজর দেওয়া হয়েছে। কিন্তু চাকরির প্রথম দিনও এটা সমান গুরুত্বপূর্ণ। প্রথম দিন সবার সঙ্গে হাসিমুখে কথা বলুন। গম্ভীর মুখে থাকবেন না। মনে রাখবেন, হাসিখুশি মানুষকে সবাই পছন্দ করে।

* ইতিবাচক থাকুন এবং আগ্রহ দেখান
নতুন অফিসে কাজ শুরু করার সময় অবশ্যই সেখানকার নিয়মের প্রতি ইতিবাচক মনোভাব দেখান। সবকিছু নতুন হলেও কাজের প্রতি নিজের আগ্রহ দেখান। বস ও সহকর্মীদের সঙ্গে মেশার চেষ্টা করুন।

* সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে থাকা
অফিসের প্রথম দিন মনের অবস্থা ভিন্ন ধরনের হবে, এটা স্বাভাবিক। আপনি যদি নার্ভাস হয়ে থাকেন আর সে কথাই যদি সামাজিক যোগাযোগমাধ্যমে জানান দেন, তাহলে অফিসের কেউ দেখলে আপনার প্রতি নেতিবাচক ধারণা হতে পারে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে