,

বসকে সন্তুষ্ট করতে অতিরিক্ত সময় দিন…

 

লাইফস্টাইল ডেস্ক :মুখে প্রকাশ না করলেও আমরা সবাই চাই বসকে সন্তুষ্ট রাখতে। অনেকেই নানা উপায়ে বসকে খুশি রাখার চেষ্টা করে। তবে কিছু কৌশল রয়েছে, যা অবলম্বন করলে সহজেই বসের মন জয় করতে পারবেন। টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত এই কাজগুলো করলে সহজেই বসের সুনজরে আসবেন।

bossemp-700x336

হাসিমুখে দেখা করুন
বসের মন রক্ষা করে চলা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। বস যদি অতিরিক্ত কাজের চাপও দেয়, সেই কাজও হাসিমুখে গ্রহণ করুন। ফলে একসময় আপনার প্রতি বসের সহানুভূতি তৈরি হবে।

কখনো বসের আগে প্রস্থান করবেন না
বসের মন জয় করা সহজ বিষয় নয়। এ জন্য অবশ্যই কিছু নিয়ম মেনে চলতে হবে। মিটিংয়ে বসের আগে স্থান ত্যাগ করা অভদ্রতা। বস এসব লক্ষ করতে পারেন। তাই বসের পরেই স্থান ত্যাগ করবেন সব সময়।

অতিরঞ্জিত প্রশ্ন নয়
প্রশ্ন করা খারাপ কিছু না। তবে মনে রাখবেন, প্রশ্ন যেন যথাযথ হয়। অতিরঞ্জিত প্রশ্ন না করে বুদ্ধিমত্তার সঙ্গে প্রশ্ন করুন। তাহলে বস ভাববেন আপনি বুদ্ধিমান।

কাজের সময়সীমা মেনে চলুন
সময়ের কাজ সময়েই করা উচিত। আপনার বস আপনাকে যে কাজ দেবে, তা নির্দিষ্ট সময়ের মধ্যে করার চেষ্টা করুন। তাহলে আপনার প্রতি বসের আস্থা তৈরি হবে।

সমস্যার সঙ্গে সমাধান দিন
কোনো একটি বিষয়ে সমস্যার কথা বললেন, কিন্তু সমাধানের উপায় দিলেন না। এমন মানুষকে কেউ পছন্দ করে না। বসকে কোনো সমস্যা কথা জানালে, তার সম্ভাব্য সমাধানও জানান। ফলে আপনার প্রতি বসের ভালো ধারণা তৈরি হবে।

অতিরিক্ত সময় দিন
কাজের সময় পার হওয়ার পরও বসকে সময় দিন। বস যখন তাঁর প্রতি আপনার একাগ্রতা, আনুগত্য বুঝতে পারবেন, তখন আপনাকে আরো বিশ্বাস করবে, যা আপনার জন্যই কল্যাণকর।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে