,

প্রেম করেছেন বলেই বিয়ে?‌

loveলাইফস্টাইল ডেস্ক : জেনারেশন ওয়াইয়ের ধ্যান-ধারণা এখন আগের চেয়ে অনেকটাই পাল্টে গেছে। প্রেম করেছেন বলেই সম্পর্কটা বিয়ে পর্যন্ত টেনে নিয়ে যেতে হবে, সেটা আর বিশ্বাস করে না এই প্রজন্ম। দীর্ঘ মেলামেশার পরে যদি দেখা যায়, সুরে সুর মিলছে না, তাহলে সরে আসাটাই বোধহয় শ্রেয়। তবু অনেকেই মায়া কাটিয়ে বেরিয়ে আসতে পারেন না। বেরিয়ে আসার জন্য তাঁদের পক্ষে রইল কয়েকটা জোরালো কারণ।

❏‌ সময়ের সঙ্গে জীবনের নানা জিনিসের গুরুত্ব বদলায়। কেউ চাইছেন আরও কাছাকাছি থেকে সম্পর্ককে আরও থিতু করতে। কেউ আবার চান বাইরের শহরে ভাল চাকরি নিয়ে চলে যেতে। জীবনে গুরুত্বের সঙ্গে আপোস করলে ক্ষতি নিজেরই। তাই গুরুত্ব বুঝে প্রয়োজন বুঝলে আলাদা হওয়াই ভাল।

❏ মেলামেশা করছেন মানেই প্রেম নয়। প্রেম করতেই হবে, এই মানসিকতা থেকেও অনেকে প্রেমে জড়ান। মোহ ভেঙে যায় কয়েকদিনের মধ্যেই। তখন সম্পর্ক একটা বোঝা হয়ে দাঁড়ায়। এমন অবস্থায় সম্পর্ক থেকে বেরিয়ে আসাই ভাল।

❏ একসময় চুটিয়ে প্রেম করেছেন। এখন সম্পর্ক তিক্ত। তার মানে তো আর এটা নয় যে অতীতে আপনার ভালবাসায় কোনো খাদ ছিল। এখন যদি সমস্যা এমন জায়গায় পৌঁছে যায় যে সমাধান অসম্ভব, তাহলে বেরিয়ে আসাই ভাল।

❏ ভেবে দেখুন তো, আদৌ আপনি তাঁকে ‘‌মিস’‌ করছেন কি না। উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে বুঝবেন বিচ্ছেদের সময় এসে গেছে। কারণ যার অভাব জীবনে বোধ করেন না, তাঁর সঙ্গে সম্পর্ক জড়ানোটা বোকামি।

❏ ‌আপনার স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে না তো?‌ সেটা করলে কিন্তু সম্পর্ক রাখার কোনো প্রশ্নই ওঠে না।

সূত্র: আজকাল

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক