,

ক্যারিয়ারে উন্নতির জন্য ২০ টিপস

30148-kariar-unnotiঅনলাইন ডেস্ক : ১. কারো সঙ্গে পরিচয় ঘটার ত্রিশ সেকেন্ডের মধ্যে তার মনে ঠাঁই পেতে পারেন ইতিবাচক আচরণের মাধ্যমে।

২. কর্মক্ষেত্রে ক্যারিশমা প্রদর্শন করতে চান? প্রাণশক্তি ও আশাবাদের ওপর গুরুত্ব দিন।

৩. আপনি সব সময় একজন কর্মী। আপনার কাজ প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করা। এর মাধ্যমে নিজেকে প্রকাশ করছেন।

৪. বস যত নেতিবাচকই হন না কেন, তাঁকে প্রশ্ন করা যায়।

৫. মানসিক চাপের কারণটা যাই হোক, এটা কখনো আপনাকে ভালো কিছু দিতে পারে না। তবে কারণটা ধরতে পারলে একে কাজে লাগানো যেতে পারে।

৬. বিশ্বের বহু সফল মানুষ প্রতিদিন তাঁর আবেগের প্রকাশ ঘটান। এমনকি ক্ষোভেরও বহিঃপ্রকাশ ঘটান।

৭. সব সময় বড় কিছু লক্ষ্য করে এগোতে হবে এমন কোনো কথা নেই। ছোট লক্ষ্যেও বড় কিছু অর্জিত হয়।

৮. কর্মে সফল হতে প্রথমেই প্রতিশ্রুতিবদ্ধ হয়ে অনুকরণীয় কাউকে অনুসরণ করতে হবে।

৯. রাতারাতি কেউ সফল হতে পারেন না। কেউ এভাবে সফল হলেও ওই সময়টি আসতেও অনেক সময় চলে যায়।

১০. দারুণ একটা ক্যারিয়ার যে জীবনটাকে অর্থপূর্ণ করবে, তেমনটা নাও হতে পারে।

১১. ব্যবহারের সামান্য উন্নতিতে চাকরি বা ব্যবসায় সফলতা আসতে পারে।

১২. অন্যের কাছে গ্রহণযোগ্যতা পেতে বক্তা না হয়ে শ্রোতা হয়ে উঠতে হবে।

১৩. প্রত্যেকবার যে নতুন মানুষটির সঙ্গে দেখা হচ্ছে, তার কাছে আপনার নতুন কোনো সুযোগ থাকতে পারে।

১৪. পরিচিত মহল গড়ে তোলার মাধ্যমে সফলতার সম্ভাবনা বৃদ্ধি পাবে।

১৫. বসের দৃষ্টিকোণ থেকে কস্ট-বেনিফিট অ্যানালিসিস বোঝার চেষ্টা করুন।

১৬. পরামর্শদাতার সব কথাই যে পুঙ্খানুপুঙ্খভাবে পালন করতে হবে এমন কোনো কথা নেই।

১৭. মনের মতো চাকরি খুঁজে পেতে মনের বিপরীতেও যেতে হতে পারে।

১৮. ক্যারিয়ারে প্রথম ক্ষতির শিকার হলে অনুশোচনা করুন এবং এগিয়ে যান।

১৯. যে চাকরি করছেন তাকে ভালোবাসতে শুরু করুন।

২০. রিজ্যুমিতে নিজের শৌখিন বিষয়গুলো নয়, কাজের বিষয়গুলো তুলে ধরুন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে