,

ব্রিটিশদের জন্য মৃত্যু পোশাক

 

লাইফস্টাইল ডেস্ক : মৃত্যুর পর কোথায় যায় মানুষ? সে উত্তর আজও অজানা। আর সে কারণেই হয়তো এ নিয়ে এতো কৌতূহল। পরপারের সেই জগৎ সম্পর্কে মানুষের জানার এতো আগ্রহ। সেই অচেনা জগতে কীভাবেই বা থাকবে মানুষ?

coffin1478004830

একটি ফ্যাশন হাউস অন্তত বলছে, সেই জগতে স্টাইলিশ সব পোশাক পরে অর্থাৎ পরিপাটি হয়ে যাওয়াই ভালো। ব্রিটিশ এই প্রতিষ্ঠানটির নাম লিস্ট। তারা শুধু বলেই ক্ষান্ত হয়নি, নিয়েছে সেই উদ্যোগ। কারো মৃত্যুর পর তার জন্য তারা তৈরি করেছে আকর্ষণীয় সব পোশাক। প্রতিষ্ঠানটি একটি জরিপ চালিয়েছে। এতে জানা গেছে ৮৫ শতাংশ ব্রিটিশ মৃত্যুর দিন কী ধরণের পোশাক পরবেন, তা ভেবেছেন। এ ব্যাপারে হাজার পাউন্ড খরচ করতেও রাজি অনেকে।

প্রতিষ্ঠানের এডিটোরিয়াল ডিরেক্টর ক্যাথরিন ওরমেরড বলেন, ‘আমরা কী পোশাক পরি তা আমাদের ব্যক্তিত্বের প্রকাশ ঘটায়। আর অনেকটা স্বাভাবিকভাবেই এখন মানুষ তার পছন্দের পোশাক পরে কফিনে যেতে চায়।’ লিস্ট তাদের ‘মৃত্যু পোশাক’-এ অনেক বৈচিত্র্য নিয়ে এসেছে। কাস্টমারদের প্রশ্ন করা হয়েছিলো- তারা মৃত্যুশয্যায় কেমন পোশাক পরতে চান? তাদের মাঝে ৫২ শতাংশ নারী জানিয়েছেন তারা ডিজাইনার ড্রেস ও ব্র্যান্ডের জুতা পরেই মৃত্যুবরণ করতে চান। ৩১ শতাংশ বলেছেন তারা তাদের পছন্দের অন্তর্বাস পরেই সমাহিত হতে চান। আর ৩১ শতাংশ পুরুষ জানিয়েছেন মৃত্যুশয্যায় তারা বেসবল ক্যাপ পরতে চান!

জরিপের পর লিস্ট প্রায় ৪০টি ভিন্ন ধরণের পোশাক ও পরিধেয় বাছাই করে। সেই পোশাক পরিয়ে কফিনের ভেতর মডেলদের নিয়ে প্রমোশনাল ফটোও প্রচার করেছে তারা।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে