বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘দেশে মুক্তিযুদ্ধবিরোধী রাজনীতির স্থান থাকবে না’

 

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, বাংলাদেশে মুক্তিযুদ্ধবিরোধী রাজনীতির স্থান থাকবে না।শুক্রবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সিপিবির একাদশ কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

selim1477661433

মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, দেশের মানুষের ভাগ্য বদলাতে কেবল গদি নয়, গণবিরোধী, জাতীয় স্বার্থবিরোধী ও মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী রাজনৈতিক নীতি বদলাতে হবে। এ দেশে মুক্তিযুদ্ধবিরোধী রাজনীতির কোনো স্থান থাকতে পারে না। তরুণ প্রজন্ম তা অনেক আগেই বুঝিয়ে দিয়েছে। তাই এমন রাজনৈতিক পরিমণ্ডল তৈরি করতে হবে, যেখানে সরকারী দল ও বিরোধী দল উভয়ই মুক্তিযুদ্ধে স্বপক্ষের শক্তি হবে।

তিনি বলেন, গত ২৫ বছর ধরে বিএনপি ও আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় আছে। কিন্তু সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হচ্ছে না। তারা সাম্রাজ্যবাদী শক্তির কাছে নতজানু হয়ে মুক্তবাজার অর্থনীতির নামে লুটপাটের ব্যবস্থা চালু রেখেছে।

এর আগে দুপুর ৩ টা ২৩ মিনিটে সিপিবির একাদশ কংগ্রেস শুরু হয়। এ কংগ্রেসে ১২ দেশের ২৬ জন প্রতিনিধি অংশ নেন। পাশাপাশি দেশের বিভিন্ন জায়গা থেকে ৬৮৩ জন ডেলিগটস, ২০০ পর্যবেক্ষক অংশ নিয়েছেন।

সিপিবির কংগ্রেস উদ্বোধনের পর স্বাগত বক্তব্য রাখেন নারী নেত্রী লক্ষ্মী চক্রবর্তী। এরপর বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমদ, কমরেড মনজুরুল ইসলাম খান।

সমাবেশ চলাকালে বিকেল ৪টার একটু আগে বৃষ্টি শুরু হয়। তবে কংগ্রেসের সকল কার্যক্রম তারা অব্যাহত রাখেন। এ সময় অনেক নেতা-কর্মী বৃষ্টি থেকে বাঁচতে বিভিন্নস্থানে আশ্রয় নেন। বিদেশি অতিথিদের নেওয়া হয় মূল মঞ্চের পাশে তৈরি করা তাবুতে। সমাবেশ শেষে সংগঠনের পক্ষ থেকে মিছিল বের করা হয়। মিছিলটি গিয়ে শেষ হয় কেন্দ্রীয় শহীদ মিনারে।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চারদিনব্যাপী কংগ্রেসের আয়োজন করেছে। আজ শুক্রবার দুপুরে এর উদ্বোধন করা হয়। শনিবার সকালে মহানগর নাট্যমঞ্চে সংগঠনের বৈঠক অনুষ্ঠিত হবে। বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্চে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হবে। ২৯ ও ৩০ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত মহানগর নাট্যমঞ্চে চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত