,

সম্পর্ক মধুর রাখতে এড়িয়ে চলুন কিছু কথা

relsnযে কোন ভাল সম্পর্কের ক্ষেত্রে সততাই হল একমাত্র চাবিকাঠি।‌ কিন্তু অক্ষরে অক্ষরে একথা মেনে চলবেন না যেন। আর এই কাজটি আপনি করবেন নিজদের সম্পর্ক সুন্দর এবং মধুর রাখার জন্যই।‌ কাছের মানুষটি যতই প্রিয়ই হোক না কেন, তার সঙ্গে কিছু কথা এড়িয়ে যাওয়াই ভাল। এবার জেনে নেওয়া যাক সেই অপ্রিয় কথাগুলি কি-

১। প্রেমিকা ওজন বাড়িয়ে ফেলেছেন। নতুন পোশাকে জানতে চাইলেন কেমন লাগছে?‌ মুখ ফুটেও সত্যিটা বলে ফেলবেন না যেন‌!‌ ভয়ানক ক্ষেপে যেতে পারেন।

২। কপালে খামখেয়ালি প্রেমিকা জুটে জেতেই পারে। তাই বলে সব তার সিদ্ধান্তে বাগড়া দেবেন না। মন দিয়ে কথা শুনুন। ভাল না লাগলেও উৎসাহ দিন। পরে গোল বাঁধলে সামাল দিতে হাজির থাকুন।

৩। কাছের মানুষটি তার প্রিয় বন্ধু বা বান্ধবীর প্রশংসা করে যাচ্ছেন। তাই বলে আপনি তাতে সায় দিতে যাবেন না যেন!‌ হিতে বিপরীত হতে পারে। আপনি হয়ত সাদা মনেই বলছেন, কিন্তু কাছের মানুষটির কপালে ভাঁজ পড়তে পারে।

৪। যুক্তি–তর্ক দিয়ে ঝগড়া মেটাতে যাবেন না। প্রথমেই নিজের দোষ স্বীকার করে নিন। মাথা ঠান্ডা হলে নিজের ভাবনা–চিন্তা দিয়ে তাকে বুঝিয়ে বলুন।

৫। প্রেমিক বা প্রেমিকা হয়ত একটু বেশি খরচ করে ফেলেন। মুখের ওপর তা বলে বসবেন না। ভবিষ্যতের কথা তুলুন। তাকে বোঝান যে সঞ্চয়ও জরুরি।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক