,

ঢাকা ছাড়লেন আশরাফ

ashrafনিউজ ডেস্ক : লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন জনপ্রশাসন মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আশরাফুল ইসলাম। শুক্রবার সকাল ৯টা ৫০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি হযরত ঢাকা ত্যাগ করেন। সৈয়দ আশরাফুল ইসলামের ব্যক্তিগত সহকারী সাজ্জাদ আলম শাহীন এ তথ্য জানিয়েছেন। তবে কত দিনের জন্য সৈয়দ আশরাফুল ইসলাম লন্ডন গেলেন, সে বিষয়ে কিছু বলতে চাননি তার ব্যক্তিগত সহকারী।

জানা গেছে, লন্ডনে যাওয়ার জন্য সৈয়দ আশরাফ এক মাসের আগাম ছুটি নিয়েছেন। সাজ্জাদ আলম শাহীন বলেন, সৈয়দ আশরাফুল ইসলামের স্ত্রী অসুস্থ। তাকে দেখতেই লন্ডনে গিয়েছেন তিনি।

সম্প্রতি অনুষ্ঠিত আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে দলের সাধারণ সম্পাদকের পদ থেকে বিদায় নেন সৈয়দ আশরাফুল ইসলাম। বর্তমানে সভাপতিমণ্ডলীর সদস্য পদে আছেন তিনি। দেশ ত্যাগের কারণে আওয়ামী লীগের বর্তমান কমিটির প্রথম সভাপতিমণ্ডলীর বৈঠকে থাকতে পারছেন না সদ্য সাবেক হওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে