,

সাঁতার কেটে মালয়েশিয়া, বাংলাদেশী গ্রেফতার

_92112112_untitledনিউজ ডেস্ক : সাঁতার কেটে সিঙ্গাপুর থেকে পালিয়ে যাওয়ার সময় একজন বাংলাদেশীকে গ্রেফতার করেছে সেদেশের অভিবাসন ও সীমান্ত কর্তৃপক্ষ।
স্থানীয় সময় মঙ্গলবার গভীররাতে সিঙ্গাপুরের অভিবাসন ও সীমান্ত কর্তৃপক্ষের কর্মকর্তাদের কাছে খবর আসে যে ৩০-বছর বয়সী একজন লোক কজওয়ের কাছের পাইপলাইনের দিকে সাঁতার কেটে যাচ্ছে।
এরপর তল্লাশি চালিয়ে অভিবাসন এবং কোস্টগার্ড পুলিশের কর্মকর্তারা তাকে পানির পাইপলাইনের নীচে খুঁজে পায়।
এরপর তাকে গ্রেফতার করা হয়।
তবে ঘটনা এখানেই শেষ হয়নি। কর্মকর্তারা এরপর কর্মকর্তারা উডল্যান্ড ওয়াটারফ্রন্ট এলাকায় দেখতে পান যে একটি বেড়ার গায়ে নীল জিনসের প্যান্ট ঝুলছে।
তখন আরেক দফা তল্লাশি চালিয়ে পুলিশ ৩৪ ও ৩৭ বছর বয়সী দু’জন বাংলাদেশীকে দেখতে পায়, যারা প্রথম ব্যক্তিকে পালিয়ে যেতে সাহায্য করছিল।
এরপর পুলিশ এই দুজনকেও গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, প্রথম ব্যক্তি সিঙ্গাপুরে ভিসার মেয়াদ পার হওয়ার পরেও সেখানে থাকছিলেন, তবে পরে তিনি অবৈধভাবে সেদেশ থেকে পালিয়ে মালয়েশিয়ায় যাওয়ার চেষ্টা করছিলেন।
এক্ষেত্রে অবশ্য তিনি বেছে নিয়েছিলেন পানি পথ।
ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও সিঙ্গাপুরে থাকা কিংবা অবৈধভাবে সেদেশে ঢোকার অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত ব্যক্তিকে ছয়মাসের জেল কিংবা তিনটি বেত্রাঘাতের দণ্ড দেয়া যেতে পারে।
অন্যদিকে, প্রথম ব্যক্তিকে অবৈধভাবে সিঙ্গাপুর ত্যাগে সাহায্য করার অপরাধ প্রমাণিত হলে বাকী দু’জনের ছয়মাস থেকে দুই বছরের জেল এবং ৬,০০০ সিঙ্গাপুর ডলার পর্যন্ত জরিমানা হতে পারে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে