,

শান্তিরক্ষী বাহিনীতে নিহত বাংলাদেশিদের স্মরণ করল জাতিসংঘ

jatiনিউজ ডেস্ক : জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর নিহত সদস্যদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে ছয় বাংলাদেশির নাম সম্মানের সাথে স্মরণ করা হলো। গতকাল বুধবার জাতিসংঘ সদর দপ্তর নিউ ইয়র্কে যুদ্ধ ও সংঘাতময় বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় গত বছরের জানুয়ারি থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত জাতিসংঘের হয়ে কর্তব্য পালনের সময় নিহত ব্যক্তিদের স্মরণে এই স্মরণসভার আয়োজন করা হয়।

পাঁচ বছর ধরে নিহত ব্যক্তিদের স্মরণে আনুষ্ঠিকভাবে স্মরণসভার আয়োজন করে আসছে জাতিসংঘ। স্মরণসভায় জাতিসংঘ মহাসচিব বান কি-মুন নিহত ব্যক্তিদের আত্মত্যাগের কথা তুলে ধরে বলেন, সারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে নানা জাতির, নানা বিশ্বাসের লোকজন শান্তিরক্ষী বাহিনীতে যোগ দেন। জাতিসংঘের নীল পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে যাঁরা যুদ্ধ-সংঘাত নিরসনে আত্মাহুতি দিয়েছেন, তাঁদের চেতনাই আমাদের শান্তি অন্বেষণে অনুপ্রাণিত করবে। তিনি আরো বলেন, বোমা বা বুলেট নয়, মানুষের চেতনার চেয়ে কিছুই শক্তিশালী নয়।

স্মরণসভার অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের নিহত শান্তিরক্ষীদের পরিবার ও কূটনীতিকদের সামনে নিহতদের নাম পড়ে শোনানো হয়। এ সময় শান্তিরক্ষী বাহিনীতে কর্মরত অবস্থায় নিহত ছয় বাংলাদেশির নামও স্মরণ করা হয়। তাঁরা হলেন আইভরি কোস্টে নিহত মোহাম্মদ শহীদুল ইসলাম, মালিতে নিহত নীলকান্ত হাজং, মোতাহার হোসেন ও মোহাম্মদ সামিদুল ইসলাম, সুদানে নিহত মইনুল এ খান ও লাইবেরিয়ায় নিহত মোহাম্মদ মুজিবুর রহমান।

অনুষ্ঠানে জাতিসংঘের উচ্চপদস্থ ব্যক্তিদের মধ্যে সাধারণ পরিষদের বর্তমান সভাপতি পিটার টমসন ও নিরাপত্তা পরিষদের সভাপতি ভিটালি আই চারকিন উপস্থিত ছিলেন। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন ও জাতিসংঘে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা এ কে এম আখতারুজ্জামানও এই স্মরণসভায় উপস্থিত ছিলেন।

জাতিসংঘের দেওয়া তথ্য অনুযায়ী, গত বছর জাতিসংঘের হয়ে কাজ করতে গিয়ে ৫০ দেশের মোট ১২৯ জন নিহত হয়েছেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে