,

যারা দেশের অকল্যাণ করে তারা যেন ক্ষমতায় আসতে না পারে : শেখ হাসিনা

971hasina_85790নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা দেশের অকল্যাণ করে তারা যেন রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। তিনি বলেন, ‘রাজাকার, আলবদর, যুদ্ধাপরাধী, অর্থ পাচারকারী এবং এতিমের টাকা আত্মস্যাৎকারীরা কোনভাবেই যেন আবার ক্ষমতায় আসতে না পারে, এজন্য সবাইকে সজাগ থাকতে হবে। …তারা ক্ষমতায় এলে আবারো এসব অপকর্ম ঘটাবে।’

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, তাঁর দল আর কাউকেই এদেশের জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেবে না। পূণরায় আওয়ামী লীগ সভাপতির দায়িত্ব গ্রহণ করায় আজ বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবণের লনে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত সংবর্ধনায় শেখ হাসিনা একথা বলেন।

অনুষ্ঠানে ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন বক্তৃতা করেন। এ সময় অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য কাজী আকরাম উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি মাহবুবুল হক শাকিল উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক