বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আ.লীগের কমিটিতে আসছেন না জয়

 

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের বর্তমান কেন্দ্রীয় কমিটিতে প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় আসছেন না বলে ইঙ্গিত দিয়েছেন আওয়ামী লীগের সাধার সম্পাদক ওবায়দুল কাদের।বুধবার রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির দলীয় কার্যালয়ে নব নির্বাচিত সম্পাদক মণ্ডলীর বৈঠকে এ ইঙ্গিত দেন।ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু দৌহিত্র জয়কে নিয়ে আমাদের স্বপ্ন আছে। তিনি আমাদের ফিউচার লিডার। তবে রাজনীতিতে তার আগ্রহের দিকটাও দেখতে হবে।

image-3433

তিনি বলেন, প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয়কে আমরা কেন্দ্রীয় কমিটিতে রাখার কথা বললে তিনি বলেন, আমাকে তাদের মতো (তারেক জিয়া) বানাবেন না।সম্মেলনে দ্বিতীয় দিনকাউন্সিল অধিবেশনে প্রত্যেক তৃণমূল প্রতিনিধিদের দাবি ছিল জয়কে দলের কেন্দ্রীয় কমিটিতে নিয়ে আসার জন্য। এ দাবির পরিপেক্ষিতে ওবায়দুল কাদের এ কথা বলেন।
সম্মেলনের সাজসজ্জা বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, সম্মেলন উপলক্ষে করা সেই আলোকসজ্জা আর নেই। আমরা সরিয়ে নিয়েছি। তবে সম্মেলনের রাজনৈতিক বিলবোর্ড আগামী ৩০ তারিখের মধ্যে সরিয়ে নেয়া হবে। আমরা সিটি কর্পোরেশনের কাছ থেকে আগামী ৩০ তারিখ পর্যন্ত এগুলো রাখার অনুমতি নিয়েছি।

আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী নারী নেত্রীদের কোটা পূরণ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগের চেয়ে বর্তমানে নারীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন নির্বাচনেও বেড়েছে। সামনে ক্রমান্বয়ে বাড়তে বাড়তে কোটা পূরণ হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, দিপু মনি, জাহাঙ্গীর কবির নানক, দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ শিক্ষা ও মানবসম্পাদ সম্পাদক শামসুন নাহার চাঁপা প্রমুখ।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ