,

পদ্মাসেতুর সার্বিক ভৌত অগ্রগতি ৩৬ শতাংশ

 

নিজস্ব প্রতিবেদক : চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত পদ্মাসেতু প্রকল্পের সার্বিক ভৌত অগ্রগতি হয়েছে ৩৬ শতাংশ। মূল সেতু নির্মাণ ভৌত অগ্রগতি ২৯ শতাংশ এবং মাওয়া সংযোগ সড়ক নির্মাণ ভৌত অগ্রগতি ৯৯ শতাংশ। এছাড়াও জাজিরা সংযোগ সড়ক নির্মাণ ভৌত অগ্রগতি হয়েছে ৭৭শতাংশ।বুধবার সংসদ ভবনে কাজী কেরামত আলীর সভাপতিত্বে দশম জাতীয় সংসদের সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির ২৬তম বৈঠকে এ সব তথ্য জানানো হয়।

image-3450

বৈঠকে জানানো হয় যে, নবম ও ১০ম জাতীয় সংসদের ফ্লোরে প্রধানমন্ত্রী কর্তৃক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের অধীনে মোট চারটি প্রতিশ্রুতির মধ্যে একটি প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়েছে এবং পদ্মা সেতুসহ অবশিষ্ট মেগা প্রকল্পগুলো বাস্তবায়নাধীন রয়েছে।

বৈঠকে আরও জানানো হয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয় কর্তৃক ২০১৬-১৭ অর্থবছর (সেপ্টেম্বর ২০১৬) পর্যন্ত এডিপিভুক্ত ১২৫ টি প্রকল্পের অগ্রগতি হয়েছে ৪ দশমিক ৩৩ শতাংশ।

বৈঠকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের প্রতিটি বড় প্রকল্পের জন্য কেবল একজন পূর্ণকালীন প্রকল্প পরিচালক নিয়োগ করে যথাসময়ে প্রকল্প সম্পন্ন করার এবং প্রকল্প গ্রহনকালে পর্যাপ্ত সমীক্ষা ও বাস্তবভিত্তিক ব্যায় প্রাক্কলনপূর্বক প্রকল্প প্রস্তাব প্রণয়ন করার সুপারিশ করা হয়।

কমিটি সদস্য আলহাজ্ব এডভোকেট রহমত আলী, মো. শহীদুজ্জামান সরকার, মোঃ আব্দুল মজিদ খান, মীর মোস্তাক আহম্মেদ রবি বৈঠকে অংশগ্রহণ করেন। সড়ক বিভাগের সচিব, সেতু বিভাগের সচিবসহ মন্ত্রনালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে