,

র‌্যাব ডিজির বক্তব্য নাকচ করে দিলেন মনিরুল

 

নিজস্ব প্রতিবেদক : ইতালীয় নাগরিক তাভেল্লা সিজার হত্যায় নব্য জেএমবি জড়িত- র‌্যাব মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদের এমন বক্তব্য নাকচ করে দিয়েছেন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম এর প্রধান মো. মনিরুল ইসলাম।বুধবার (২৬ অক্টোবর) সকালে ডিএমপি’র মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে আলাপ কালে জয়েন্ট কমিশনার মনিরুল এসব কথা বলেন।

21

মনিরুল বলেন, তাভেল্লা সিজার হত্যা মামলায় বিএনপি নেতা এম এ কাইয়ুমকে গ্রেফতার করা হবে। তিনি বর্তমানে বিদেশে পলাতক রয়েছেন। দেশে ফিরলেই তাকে গ্রেফতার করা হবে।

প্রসঙ্গত, গত শুক্রবার কারওয়ানবাজারের বিসিআইসি ভবনে র‍্যাবের মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ দাবি করেন, তাভেল্লা হত্যাসহ ১৮টি নাশকতার ঘটনায় নব্য জেএমবি জড়িত।

সংবাদ সম্মেলনে র‌্যাব ডিজি জঙ্গিদের বিভিন্ন সাংগঠনিক চিঠি ও নথিপত্র তুলে ধরেন।

ওই সংবাদ সম্মেলনে বেনজির বলেন, গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় গুলশান-২ এর ৯০ নম্বর সড়কে ইতালীয় নাগরিক সিজার তাভেল্লাকে (৫১) গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

পরে পুলিশ এই ঘটনায় ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ওয়ার্ড কমিশনার এমএ কাইয়ুম, তার ভাইসহ সাতজনকে আসামি করে অভিযোগপত্র দিয়েছে।

নব্য জেএমবির গত ৬ অক্টোবরের একটি চিঠির সূত্র ধরে বেনজির জানান, অন্তত ৩০০ সদস্য দিয়ে নব্য জেএমবি গঠিত হলেও বর্তমানে সংগঠনটির ২১ জন সদস্য সক্রিয় রয়েছে। এদের মধ্যে ২ জন সূরা সদস্য, ১৯ জন মিড-লেভেলের। আমাদের চেষ্টা থাকবে তাদের সংখ্যা যেন ২১ থেকে ২২ না হয়। ২১ জনের সাংগঠনিক নাম পাওয়া গেছে। আমরা সেগুলো যাচাই-বাছাই করে তাদেরকে ধরার চেষ্টা করছি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে