বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আ’লীগের সম্মেলনে না যেয়ে ‘বোকামি’ করেছে বিএনপি

 

নিজস্ব প্রতিবেদক : ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ২০ তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে গত ২২ ও ২৩ অক্টোবর। এ সম্মেলনে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি থেকে প্রতিনিধি যাওয়ার গুঞ্জন উঠেছিল। তবে শেষ পর্যন্ত বিএনপি থেকে কোনো প্রতিনিধি দল আওয়ামী লীগের সম্মেলনে যায়নি। ক্ষমতাসীনদের সম্মেলনে না যাওয়াটা বিএনপির ‘বোকামি’ হয়েছে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের।

23

গত ২০ অক্টোবর বেলা ১১টায় আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক মৃণাল কান্তি দাসের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল সম্মেলনের আমন্ত্রণপত্র বিএনপির কার্যালয়ে এসে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে পৌঁছে দেন।

আমন্ত্রণ জানানোর পর মৃণাল কান্তি দাস সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমন্ত্রণ কার্ড দিতে এসেছি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কার্ড গ্রহণ করেছেন। তারা সম্মেলনে আসবেন বলে আমরা আশাবাদী।

সম্মেলনের আমন্ত্রণপত্র পাওয়ার পর এক যৌথ সভা শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি ইতিবাচক রাজনীতি করে। আমন্ত্রণ পেয়েছি। কীভাবে অংশগ্রহণ করা যায় সে ব্যাপারে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেব।

এরপর সম্মেলনের একদিন আগে ২১ অক্টোবর শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে দলটির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, আমরা খুশি হয়েছি আমাদের দাওয়াত দিয়েছেন, আমরা আনন্দিত। আমাদের সম্মেলনে কিন্তু আপনারা আসেন নাই। সৌজন্যবোধ দেখিয়ে টেলিফোন করে দুঃখ প্রকাশও করেন নাই। কিন্তু আমরা আপনাদের মতো হীনমন্য নই। বিএনপি যে একটা উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল সেই প্রমাণ আপনারা আওয়ামী লীগের সম্মেলনের দিন পাবেন ইনশাল্লাহ। আপনাদের দাওয়াতের প্রেক্ষিতে আমরা যাব।

আলালের এমন বক্তব্যের পর প্রায় নিশ্চিত ছিল আওয়ামীলীগের সম্মেলনে যাবে বিএনপি। তবে শেষপর্যন্ত বিএনপি থেকে কেউ যায়নি ক্ষমতাসীনদের সম্মেলনে। ক্ষমতাসীনদের সম্মেলনে না যেয়ে বিএনপি ‘বোকামি’ করেছে বলে অভিমত ব্যক্ত করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপি নির্বাচন ইস্যুতে ক্ষমতাসীনদেরকে বারবার আলাপ-আলোচনায় বসার জন্য বলছেন। এই সম্মেলনও আলাপ-আলোচনার মতই। দূরে থেকে সমস্যার সমাধান হবে না। ২ দলের মধ্যে আলোচনার জন্য মাঠটা তৈরি করতে হবে। সম্মেলনে গেলে বিএনপির লাভই হত।

তারা বলছেন, সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে বিরোধ থাকবেই। কিন্তু একদল অন্যদলকে দেখতে না পারা এগুলো গ্রহণযোগ্য নয়। তাই আওয়ামীলীগের সম্মেলনে যাওয়াটা বিএনপির উচিৎ ছিল। সম্মেলনে বিএনপি গেলে বিষয়টা অন্যরকম হতে পারত।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বিডি টুয়েন্টিফোর লাইভ ডট কমকে বলেন, আওয়ামীলীগের সম্মেলনে না যেয়ে বিএনপি ভুল কাজ করেছে, বোকামির কাজ করেছে। সম্মেলনে গেলে শুধু রাজনৈতিক উদারতার পরিচয় দিত না বিএনপি, তাদের লাভই হত।

তিনি বলেন, বিএনপি সরকারকে আলোচনায় বসতে বলছে। এটাও আলোচনার মত। সম্মেলনে যদি মির্জা ফখরুল যেতেন তাহলে তাকে ২-৩ মিনিট বক্তব্য দেয়ার জন্য হয়ত দেয়া হত। বক্তব্যে তিনি সবার সামনে বলতে পারতেন, আয়োজন অনেক সুন্দর হয়েছে। এরকম আয়োজন সবারই করার অধিকার আছে। তাই সবার জন্য মাঠ খুলে দেন যাতে ছোট-বড় সব দল এরকম আয়োজন করতে পারে।

অন্যদিকে সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বিডি টুয়েন্টিফোর লাইভ ডট কমকে বলেন, এক দল আরেক দলকে দেখতে না পারা, এক দল অন্য দলকে কটাক্ষ করে কথা বলা এগুলো গণতান্ত্রিক সংস্কৃতি নয়। এজন্যই দেশের এ অবস্থা। আমি মনে করি আওয়ামী লীগের সম্মেলনে বিএনপির যাওয়া উচিৎ ছিল।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ