,

‘নতুন এনজিও আইন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই’

 

নিজস্ব প্রতিবেদক : আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, নতুন এনজিও আইন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। এ আইন এনজিওগুলোর অধিকার ক্ষুণ্ন করবে না।’

anisul001477473866

বুধবার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে নেদারল্যান্ডসের মানবাধিকারবিষয়ক রাষ্ট্রদূত কিসভান বারের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

আনিসুল হক বলেন, ‘নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সঙ্গে বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা, নতুন এনজিও আইন ও বাংলাদেশের মানবাধিকার বিষয়ে আলোচনা হয়েছে। আমি তাকে আশ্বস্ত করেছি, নতুন এনজিও আইন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। এ আইন দেশের এনজিওগুলোর কার্যক্রমে কোনো প্রকার বাধা সৃষ্টি করবে না।’

তিনি আরো বলেন, ‘নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত বাংলাদেশের ব্লগার হত্যার বিচারের অগ্রগতি জানতে চেয়েছেন। আমি তাদের জানিয়েছি, সব ব্লগার হত্যার বিচার প্রক্রিয়া চলছে।’

এর আগে নেদারল্যান্ডসের মানবাধিকারবিষয়ক রাষ্ট্রদূত কিসভান বারের নেতৃত্বে প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন আইনমন্ত্রী।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক