,

চার ঘণ্টায় দুই দফা ভূকম্পন

quakeচার ঘণ্টার ব্যবধানে চট্টগ্রামসহ দেশের দক্ষিণাঞ্চলে মাঝারি ও মৃদু- দুই দফা ভূকম্পন অনুভূত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টা ও বেলা সাড়ে ১২টার দিকে দুটি ভূকম্পন হয় বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর্থ অবজারভেটরির তত্ত্বাবধায়ক অধ্যাপক সৈয়দ হুমায়ুন আক্তার জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “বেলা সাড়ে ১২টায় রিখটার স্কেলে চার দশমিক সাত মাত্রার ভূকম্পনটির উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ২৬০ কিলোমিটার পূর্বে ভারতের মিজোরামে।”

অধ্যাপক হুমায়ুন জানান, ভূপৃষ্ঠের ৪২ কিলোমিটার গভীরে এর উৎপত্তি।

এর আগে সকালের ভূমিকম্পটির মাত্রা ছিল পাঁচ।

“এর উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৪৩৭ কিলোমিটার দূরে মিয়ানমারে। ভূপৃষ্ঠের ১১০ কিলোমিটার গভীরে এর উৎপত্তি,” বলেন সৈয়দ হুমায়ুন।

ভূকম্পনের বিষয়টি নিশ্চিত করে আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা ফাহিম হোসেন জানিয়েছেন, তারা এর বিস্তারিত তথ্য অনুসন্ধান ও পর্যালোচনা করছেন।

রিখটার স্কেলে চার থেকে চার দশমিক ৯৯ মাত্রার ভূমিকম্পকে ‘মৃদু’ এবং পাঁচ থেকে পাঁচ দশমিক ৯৯ মাত্রাকে ‘মাঝারি’ হিসেবে ধরা হয়।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক