,

বগুরায় ইমাম হত্যা: আওয়ামী লীগ নেতা গ্রেফতার

arrestবগুড়া প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় ইমাম হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আরিফুল ইসলাম (৪০) নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ধুনট উপজেলার মহিশুরা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আরিফুল ইসলাম ধুনট উপজেলার বানিয়াগাতি গ্রামের মৃত মহসীন আলমের ছেলে। তিনি ধুনট উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক।

মামলা সূত্রে জানা যায়, গত ৩ জুলাই (রোববার) রাত ১০টার দিকে ধুনট উপজেলার বানিয়াগাতি জামে মসজিদে তারাবির নামাজে ইমামতি শেষে পার্শ্ববর্তী বলারবাড়ি গ্রামে নিজ বাড়িতে ফিরছিলেন কাজী মতিউর রহমান। এ সময় পথিমধ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের স্ত্রী মর্জিনা খাতুন বাদী হয়ে ৬ জনের বিরুদ্ধে ধুনট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আরিফুল ইসলাম।

মামলার তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফারুকুল ইসলাম জানান, ইমাম মতিউর রহমান হত্যাকাণ্ডের পর থেকে পলাতক ছিলেন মামলার এজাহাভুক্ত আসামি আরিফুল ইসলাম। মঙ্গলবার বিকেলের দিকে মহিশুরা বাজার এলাকায় ঘোরাফেরা করার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আরিফুল ইসলামকে গ্রেফতার করা হয়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে