,

গুলি চালিয়ে ‘আত্মহত্যার চেষ্টা’ পুলিশ কনস্টেবলের

bondukচট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম বন্দর এলাকার বন্দরের তিন নম্বর গেইটে আনন্দ বড়ুয়া (২২) নামে এক পুলিশ কনস্টেবল গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার বিকালে এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আনন্দ বড়ুয়া বন্দর থানায় কর্মরত ছিলেন। ঘটনার সময় তিনি ওই এলাকায় দায়িত্ব পালন করছিলেন। গুলির শব্দে বন্দরের তিন নম্বর গেইট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মহিউদ্দিন সেলিম বলেন, কনস্টেবল আনন্দ বড়ুয়া নিজেই তার রাইফেল দিয়ে গলায় গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ি নায়েক এএসআই পংকজ বড়ুয়া বলেন, আহত কনস্টেবলকে ১৯ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক