,

জেলা পরিষদ নির্বাচনের তফসিল নভেম্বরে

 

নিজস্ব প্রতিবেদক : আগামী নভেম্বর মাসের মাঝামাঝি জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. শাহনেওয়াজ। মঙ্গলবার ইসি তার কক্ষে সাংবাদিকদের এ কথা জানান।

image-3319

তিনি বলেন, জেলা পরিষদ নির্বাচন দেয়ার জন্য নির্বাচন কমিশনকে চিঠি দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। এর পরিপ্রেক্ষিতে বৈঠক করে তফসিল ঘোষণা করা হবে।

উল্লেখ্য, এরই মধ্যে আগামী ২৮ ডিসেম্বর এ নির্বাচন করার ঘোষণা দিয়েছে সরকার।

অন্যান্য নির্বাচনের মতো জেলা পরিষদ নির্বাচনের তফসিল নির্বাচন কমিশনের ঘোষণার কথা থাকলেও আইন অনুযায়ী প্রথমবারের মতো নির্বাচন অনুষ্ঠানে সরকার তারিখ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করবে বলে জেলা পরিষদ আইনে উল্লেখ করা হয়েছে। সে অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানের তারিখ গেজেট আকারে প্রকাশ করে কমিশনকে জানিয়ে দিয়েছে সরকার।

তিন পার্বত্য জেলা বাদে বাংলাদেশের ৬১টি জেলা পরিষদে ২০১১ সালের ১৫ ডিসেম্বর আওয়ামী লীগ নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেয় সরকার। তাদের মেয়াদপূর্তিতে ২৮ ডিসেম্বর প্রথমবারের মতো এ নির্বাচন হবে।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক