,

গাজীপুরে সিএনজিচালক হত্যা: একজনের ফাঁসির আদেশ

bicharনিউজ ডেস্ক : গাজীপুরে অটোরিকশা চালক হত্যায় একজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এই মামলায় ছয়জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে গাজীপুরের জেলা ও দায়রা জজ এ কে এম এনামুল হক এই আদেশ দেন। মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি রিপন মিয়া নরসিংদীর শিবপুর থানার গড়বাড়ী এলাকার বাসিন্দা বাচ্চু মিয়ার ছেলে। রায়ে একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানাও অন্য একটি ধারায় তিন বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

গাজীপুর আদালতের পিপি অ্যাডভোকেট হারিস উদ্দিন আহমেদ জানান, ২০১৩ সালের ১৪ জুন আসামিরা যাত্রীবেশে সিএনজি ভাড়া করে। সিএনজিটি কাপাসিয়া সম্মানীয় এলাকায় পৌঁছালে সিএনজিচালক পারভেজ ভুঁইয়াকে (২০) এলোপাতাড়ি কুপিয়ে পার্শ্ববর্তী চৌনিলক্ষ্মী গ্রামের সিরাজুল হক মোল্লার কলাবাগানে ফেলে রাখে।

পরে পুলিশ পারভেজের লাশ উদ্ধার করে। এই ঘটনায় পারভেজের চাচা কিরণ ভূঁইয়া বাদী হয়ে কাপাসিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ২০১৫ সালের ২৬ নভেম্বর এই মামলায় আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ রায় ঘোষণা করেন আদালত।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক