,

বাগেরহাটে অস্ত্রসহ ৪ জেএমবি আটক

112439atok-3_বাগেরহাটে প্রতিনিধি : বাগরহাটের কচুয়া উপজেলা মঘিয়া এলাকার একটি বাড়ি থেকে নিষিদ্ধ ঘোষিত জেএমবির ৪ সদস্যকে অস্ত্র ও হাত বোমাসহ আটক করা হয়েছে। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোরে কচুয়া থানা পুলিশ ও জেলা ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে। বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় সকাল সাড়ে ৯টায় এ তথ্য নিশ্চিত করে জানান, আটকদের বর্তমানে কচুয়া থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আটক ৪ জেএমবির সদস্যদের মধ্যে রয়েছে বাগেরহাটের কচুয়া এলাকার আকাশ (১৯), পিরোজপুর জেলার হাবিবুল্লাহ (১৯), একই জেলার কাবিরুল(২৬) ও মিজানুর রহমান (২৫)। পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় জানান, বাগেরহাটের কচুয়া উপজেলার প্রত্যন্তগ্রাম মঘিয়ার একটি বাড়িতে জেএমবির ওই চার সদস্য অবস্থান করছে এমন খবর নিশ্চিত হয়ে ডিবি পুলিশ ও কচুয়া থানার ওসি মো. কবিরুল ইসলামের নেতৃত্বে একটি দল আজ ভোরে অভিযান চালায়।

এ সময় পুলিশ একটি রিভলবার, ৫টি হাত বোমা এবং বোমা তৈরির বেশকিছু সরজ্ঞামসহ চার জঙ্গিকে আটক করে। বর্তমানে তাদের কচুয়া থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেমমবির সদস্য বলে পুলিশ প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে