,

রাবির ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে বঙ্গবন্ধুর মৃত্যু সাল ভুল!

29655-boroবিশ্ববিদ্যালয় প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় আইন অনুষদের প্রশ্নে বঙ্গবন্ধুর মৃত্যু সাল ভুল হয়েছে।

সোমবার বেলা ৯টা থেকে ১০টায় অনুষ্ঠিত ‘বি’ ইউনিটের (আইন বিভাগ) বিজোড় রোল নম্বরধারীদের ভর্তি পরীক্ষার প্রশ্নে এ ভুল হয়।

প্রশ্নপত্রে দেখা যায়, ‘বি’ ইউনিটের ৪ নম্বর সেটের ৪১ নম্বর প্রশ্নে বঙ্গবন্ধুর মৃত্যুর তারিখ ঠিক থাকলেও ১৯৭৫ এর পরিবর্তে ২০১৬ সাল উল্লেখ করা হয়েছে।

বিষয়টি অনিচ্ছাকৃত ভুল উল্লেখ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দুঃখপ্রকাশ করেছেন ‘বি’ ইউনিট ভর্তি পরীক্ষা কমিটির প্রধান সমন্বয়ক আ ন ম ওয়াহিদ।

এদিকে, বঙ্গবন্ধুর মৃত্যু সালকে ভুল দিয়ে ইতিহাস বিকৃত করা হয়েছে এমন অভিযোগ এনে ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতাকর্মীদের।

এ বিষয়ে রাবি শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের মতো একটি বড় প্রতিষ্ঠানের পক্ষ থেকে বঙ্গবন্ধুকে নিয়ে এ রকম একটা ভুল কখনই কাম্য নয়। এ ভুল করে তারা আমাদের ইতিহাসকে বিকৃত করেছেন।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন বলেন, ‘এ বিষয়ে আমি ডিনের সঙ্গে কথা বলেছি। তিনি আমার কাছে দুঃখ প্রকাশ করেছেন।’

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক