,

পার্বতীপুরের সেই ধর্ষক গ্রেপ্তার

rapeপার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : পার্বতীপুরে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার রাত সাড়ে সাতটার দিকে দিনাজপুর শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধর্ষক সাইফুলকে গ্রেপ্তারের দাবিতে সোশ্যাল মিডিয়া উত্তাল হয়ে ওঠে। ফেসবুকে সাইফুলের ছবি প্রকাশ করে তাকে ধরিয়ে দেওয়ার অনুরোধ জানানো হয়।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, পার্বতীপুর উপজেলার রামপুর ইউনিয়নের জমিরহাট এলাকার তকেয়াপাড়া গ্রামের ৫ বছর বয়সী এক শিশু গত মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে বাড়ির বাইরে খেলতে গেলে রহস্যজনকভাবে নিখোঁজ হয়। খোঁজাখুজি করে তাকে না পেয়ে রাত ১১টার দিকে পার্বতীপুর মডেল থানায় একটি সাধারণ ডায়রি করেন তার পিতা। ঘটনার পরদিন বুধবার ভোর ৬টায় শিশুটিকে তার বাড়ির পার্শ্ববর্তী হলুদের ক্ষেত থেকে মূমুর্ষূ অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় তাকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপরে বৃহস্পতিবার রাতে তাঁর পিতা বাদী হয়ে একই গ্রামের কাঠ ব্যবসায়ী জহির উদ্দিনের পুত্র সাইফুল ইসলাম (৪২) ও আফজাল হোনের পুত্র কবিরাজ (৪৮) কে আসামি করে পার্বতীপুর মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। শিশুটি এখনও রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে ।

সূত্র আরো জানায়, এ ঘটনায় আজ সোমবার রাত সাড়ে সাতটার দিকে পার্বতীপুর মডেল থানা পুলিশ দিনাজপুর শহর থেকে ধর্ষণকারী সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে।

পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ মাহমুদুল আলম ধর্ষণকারীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক