,

প্রতিটি গ্রাম ভিত্তিক গরিব ও অসহায় মানুষের তালিকা তৈরি করছে সরকার

2224042নিউজ ডেস্ক : স্বারষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, একমাত্র আওয়ামী লীগই অসহায় মানুষের পাশে দাঁড়ায়। আর এই কারণেই দেশের দারিদ্র জনগোষ্ঠির ভাগ্য উন্নয়নে মহাপরিকল্পনার আওতায় প্রতিটি গ্রাম ভিত্তিক গরিব ও অসহায় মানুষের তালিকা তৈরি করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

সোমবার বিকেলে ঢাকার দোহার উপজেলার মুকসেদপুর ইউনিয়নের মৌড়া আল-হানান এতিমখানার ৪তলা আবাসিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠান ও পদ্মা ভাঙ্গন এবং বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কুয়েত জয়েন্ট রিলিফ কমিটি ও সোসাইটি ফর ইসলামিক ট্রেনিং সেন্টার বাংলাদেশের উদ্যোগে মৈইতপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠনের আয়োজন করা হয়। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) প্রফেসর ডা. এ আর খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

আসাদুজ্জামান খান কামাল আরো বলেন, আগামী ৪/৫ বছরের মধ্যে এ অঞ্চলের ব্যাপক উন্নয়ন হবে। দোহারের মূল সমস্যা পদ্মা ভাঙ্গন রোধে খুব শিগগিরই নদী শাসনের কাজ শুরু করা হবে। দোহার হবে এ অঞ্চলের মডেল নগরী।

এসময় উপজেলার পদ্মা ভাঙ্গন ও বন্যায় ক্ষতিগ্রস্থ এক হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন স্বরাষ্ট্র মন্ত্রী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুয়েত আওয়াক্বফ পাবলিক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-জালাহেমাহ্।

উপস্থিত ছিলেন দোহার উপজেলা চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, কুয়েত আওয়াক্বফ এ্যাফেয়ার্সের কো-অর্ডিনেটর ইউসূফ আল-কান্দারী, কুয়েত জয়েন্ট রিলিফ কমিটির মহা-পরিচালক ড. গাজী মো. জহিরুল ইসলাম, দোহার উপেজলা নির্বাহী কর্মকর্তা কেএম আল-আমীন, তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মীর মো. দিলওয়ার হোসাইন, সোসাইটি ফর ইসলামিক ট্রেনিং সেন্টারের পরিচালক মো. আব্দুল কাদ্দুস প্রমুখ।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক