,

‘তার মুখমণ্ডলে হতাশা আমি দেখিনি’

ok_2নিউজ ডেস্ক : সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আশরাফুল ইসলামের পরামর্শ ও সহযোগিতা নিয়েই দল চালাবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের নব নির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার ধানমণ্ডির প্রিয়াংকা কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

দলের দ্বিতীয় সর্বোচ্চ পদে আসীন হওয়ার পর এটাই ছিল তার প্রথম সংবাদ সম্মেলন। সেখানে তিনি জাতীয় সম্মেলনের শৃঙ্খলা, আগামি জাতীয় নির্বাচনে দলের পরিকল্পনা, মন্ত্রিত্বে থেকে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বলেন।

এসময় ওবায়দুল কাদের বলেন, ‘আমরা পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করবো।’ একই সঙ্গে সৈয়দ আশরাফুল ইসলামের অভিজ্ঞতা কাজে লাগাতে চান বলেও অভিপ্রায় ব্যক্ত করেন তিনি।

সৈয়দ আশরাফ প্রসঙ্গে নব নির্বাচিত সাধারণ সম্পাদক বলেন, ‘আজও কেবিনেটে তার সঙ্গে আমার আলাপ হয়েছে। আমার কাছে অবাক লাগলো, তিনি সবকিছু ইজিলি নিয়েছেন। তার মুখমণ্ডলে বিচলিতভাব বা কোনো ধরনের হতাশা আমি দেখিনি। বরং আজ তাকে আরও বেশি প্রাণবন্ত বলে আমার মনে হয়েছে। এটাই আওয়ামী লীগ। এটাই আওয়ামী লীগের রাজনীতির বিউটি।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমার পূর্বসূরি, আমার অগ্রদূত সাধারণ সম্পাদক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, আমার পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আশরাফুল ইসলামকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। সাধারণ সম্পাদক হিসেবে তার সাত বছরের অভিজ্ঞতা সুচিন্তিত পরামর্শ আমার দায়িত্ব পালনে অনুপ্রেরণা যোগাবে।’

দলে বিভেদ সৃষ্টি হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের মধ্যে কোনো কোনো বিষয়ে মতবিরোধ হতে পারে, কিন্তু বিভেদ হবে না। কাদের বলেন, আমি সব সময় পুরো বাংলাদেশের দায়িত্ব নিয়ে রাজনীতি করেছি। কোনো সময় আঞ্চলিক রাজনীতি করিনি। এখানে (রাজনীতি) আমার একটা কমিটমেন্ট আছে। আমি এর বাইরে যেতে পারি না।

ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনা যেখানে আছেন, সেখানে পার্টিতে মধ্যে কোনো অনৈক্য বিভেদ প্রশ্রয় পাবে না। তার নির্দেশনার বাইরে কেউ কিছু করবে না।’

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ডা. দীপু মনি, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে