,

বাংলাদেশ ও মিয়ানমারে বন্যার আশঙ্কা

floodনিউজ ডেস্ক : বঙ্গোপসাগরের উত্তরে গভীর একটি নিম্নচাপের সৃষ্টি হয়েছে। ভারতীয় আবহওয়া অধিদফতর ধারনা করছে এ নিম্নচাপের ফলে বাংলাদেশ এবং মিয়ানমারে বন্যার আশঙ্কা রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ৭ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে বন্দরগুলোকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তবে নিম্নচাপ সংক্রান্ত বন্যার বিষয়ে অবশ্য এখনও কিছু বলা হয়নি।

ভারতের আবহাওয়া অধিদফতর বলছে, নিম্নচাপটি বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের দিকে অগ্রসর হবার আগে রবিবার নাগাদ তা মিয়ানমারের উত্তর-পূর্বাঞ্চলের দিকে অগ্রসর হতে পারে। আর এর ফলে মুষলধারে বৃষ্টি হতে পারে। এ বৃষ্টিপাতের ফলে মিয়ানমারের বেশিরভাগ উপকূলীয় এলাকায় বন্যা হতে পারে। সেই সাথে বন্যার সৃষ্টি হতে পারে বাংলাদেশ এবং ভারতের পূর্বাঞ্চলের রাজ্যগুলোতেও।

সোমবার ভোর সাড়ে ৬টায় বাংলাদেশের আবহাওয়া অধিদফতরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার দুটি মৌসুম রয়েছে। এর একটি হলো এপ্রিল-জুন, অন্যটি সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের শুরুর দিক। বাংলাদেশের জন্য দ্বিতীয় মৌসুমটাই বিপজ্জনক। পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরো উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আজ সকালে ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭০৫ কিলোমিটার দক্ষিণে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৬২০ কিলোমিটার দক্ষিণে, মংলা সমুদ্রবন্দর থেকে ৮২০ কিলোমিটার কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৪০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে অবস্থান করছিল। এটি আরো ঘনীভূত হয়ে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে পারে।

নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে।

চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে