,

বিচারপতি অপসারণে বিধান না থাকায় সাংবিধানিক শূন্যতা : অ্যাটর্নি জেনারেল

mahbuba_alamনিউজ ডেস্ক : অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম বলেছেন, উচ্চ আদালতের বিচারপতি অপসারণ সংক্রান্ত সংবিধানের ১৬তম সংশোধনী হাইকোর্ট অবৈধ ঘোষণা করেছে। ফলে বিচারপতি অপসারণে কোনো বিধান বহাল না থাকায় সাংবিধানিক শূন্যতা বিরাজ করছে।

সোমবার সকালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এসব কথা বলেন।

মাহবুবে আলম বলেন, এই অবস্থায় কোনও বিচারপতির বিরুদ্ধে অভিযোগ আসলে কোনো ব্যবস্থা নেয়া সম্ভব নয়। বিচারপতি অপসারণ সংক্রান্ত সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আইয়ুব খানের শাসনামলে অন্তুর্ভুক্ত করা হয়েছিল। পরে পঞ্চম সংশোধনীর মাধ্যমে এই বিধান আমাদের সংবিধানে অন্তর্ভূক্ত হয়। এখন আমরা যদি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনর্বহাল করি তাহলে মুক্তিযুদ্ধের চেতনা ভূলুণ্ঠিত হবে।

অ্যাটর্নি জেনারেল বলেন, হাইকোর্টের রায়ের সত্যায়িত অনুলিপি পাওয়ার  জন্য আবেদন দাখিল করেছি। এক মাসের মধ্যে এই অনুলিপি পাওয়ার পরই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে। সর্বোচ্চ আদালতে আপিলের পক্ষে প্রয়োজনীয় যুক্তিতর্ক উপস্থাপন করা হবে যাতে হাইকোর্টের রায় আপিল বিভাগে বাতিল হয়ে যায়।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক