,

অপহৃত ডা. ইকবালকে ফিরে পেতে সংবাদ সম্মেলন

dr-_ikbal_lakshmipurনিউজ ডেস্ক : অপহরণের ১১ দিনেও সন্ধান না পাওয়ায় ডা. ইকবাল মাহমুদকে উদ্ধারের দাবি জানিয়েছে তার পরিবার।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে লক্ষ্মীপুর শহরের পুলিশ ফাঁড়ি এলাকায় মাদারল্যান্ড হাসপাতালে এক সংবাদ সম্মেলনে তার পরিবার এ দাবি জানায়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ডা. ইকবালের বাবা লক্ষ্মীপুর জেলা সরকারী কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা একেএম নুরুল আলম, মা শামিম আরা আলম।

এসময় স্ত্রী সোহাদা ইয়াসমিন, ছেলে আরমান আহসান আনজ (৮) ও মেয়ে আয়েশা (৩) উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে ডা. ইকবালের বাবা মুক্তিযোদ্ধা একেএম নুরুল আলম বলেন, ১৪ অক্টোবর রাতে ডা. ইকবাল মাহমুদ লক্ষ্মীপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন। শনিবার ভোর রাত ৩টার দিকে ঢাকার সায়েন্স ল্যাবরেটরী এলাকায় বাস থেকে নামলে ওই স্থানে থাকা একটি সাদা মাইক্রোবাসে করে তাকে অজ্ঞাত লোকজন তুলে নিয়ে যায়।

অপহরণের ১১দিনেও সন্ধান না পাওয়ায় ছেলেকে ফিরে পেতে সরকারের প্রতি জোর দাবি জানান তিনি।

প্রসঙ্গত, ডা. ইকবাল মাহমুদ লক্ষ্মীপুর শহরের হাসপাতাল রোডের বাসিন্দা মুক্তিযোদ্ধা একেএম নুরুল আলমের ছেলে। তিনি দিনাজপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ও ২৮তম বিসিএস এ উত্তীর্ণ হয়ে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চাকরিতে যোগদান করেন।

তিনি মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরে কর্মরত।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক