,

টাঙ্গাইলে ট্রাকচাপায় পথচারী নিহত, আহত ৩

tangailটাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আছিমতলা এলাকায় দ্রুতগামী ট্রাকের চাপায় এক পথচারী নিহত হয়েছে। আহত হয়েছে শিশুসহ তিনজন। আজ সোমবার সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। মির্জাপুর গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. মোতালিব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ট্রাকটি আটক করা হয়েছে। চালক পলাতক।

নিহত পথচারীর নাম শাবজান বেওয়া। বাড়ি মির্জাপুরের কাটরা গ্রামে। ছেলেকে বাসে তুলে দিতে তিনি লৌহজং ফিলিং স্টেশনে গিয়েছিলেন। এ সময় ট্রাকটি তাঁকে চাপা দেয়। আহত ব্যক্তিদের নাম জানা যায়নি। তাদের বাড়ি কাটরা গ্রামে। তারা কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন। প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলছেন, দ্রুতগামী মাছবোঝাই ট্রাকটি পথচারীদের চাপা দিয়ে ফিলিং স্টেশনের একটি পিলারে ধাক্কা খায়। শাবজানের লাশ স্বজনেরা গ্রামে নিয়ে গেছেন।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক