বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত, ২৪ ঘণ্টায় ঝড়ে পরিণত হতে পারে

 

নিজস্ব প্রতিবেদক : বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি আরো কিছুটা শক্তি সঞ্চয় করে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি গত শনিবারের চেয়ে উপকূলের দিকে ১০০ কিলোমিটার কাছাকাছি এসেছে।আবহাওয়া অফিস সমুদ্র বন্দরসমুহকে ১ নম্বর দুরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা বলেছে। নিম্নচাপটি বর্তমানে ঘুর্ণিঝড় হওয়ার আগের অবস্থায় আছে।

163884_16
আবহাওয়া অফিস বলেছে, এটা আরো ঘুনিভূত হতে পারে। কিন্তু ঘূর্ণিঝড় হবে কিনা এখনো স্পষ্ট নয়।তবে আন্তর্জাতিক আবহাওয়া অফিস থেকে বলা হচ্ছে, আগামী ২৪ ঘণ্টা বা এর কিছু বেশি সময়ের মধ্যে এটা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এখন পর্যন্ত এর যে গতিপথ তা শেষ পর্যন্ত মিয়ানমারের উপকূলের দিকে অগ্রসর হতে পারে। ঘূর্ণিঝড় হলে অবশ্য চট্টগ্রাম উপকূলেও এর কিছু আঁচ পাওয়া যাবে। তবে এসবই এখন পর্যন্ত ধারণা করে বলা হচ্ছে, স্পষ্ট করে কিছু বলা হচ্ছেনা।
বাংলাদেশের আবহাওয়া অফিস জানিয়েছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি কার্যত একই এলাকায় স্থির থেকে ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আজ রোববার দুপুর ১২টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭৬০ কিলোমিটার দক্ষিণে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৬৭০ কিলোমিটার দক্ষিণে, মংলা সমুদ্রবন্দর থেকে ৮৬০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ৭৮০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে অবস্থান করছিল। এটি আরো ঘণীভূত হয়ে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে পারে। নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত