বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ

sam_01151নোয়াখালী প্রতিনিধি : আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিলে সর্বসম্মতিক্রমে দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন গত কমিটির প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের। রবিবার বিকালে এ খবর ছড়িয়ে পড়লে তার নিজ জেলা নোয়াখালীতে দলীয় নেতা কর্মীসহ সর্বস্তরের মানুষের আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশের পাশাপাশি দলীয় নেতাকর্মীরা পাড়া-মহল্লায় ও শহরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করছে।

জানা যায়, বঙ্গবন্ধুর মৃত্যুর পর নোয়াখালী থেকে মরহুম আব্দুল মালেক উকিল আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। এরপর নোয়াখালীর আর কেউ এতো উচ্চ পদে যেতে পারেননি। দীর্ঘ ৩৮ বছর পর এবার ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় দলীয় নেতা কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও উচ্ছ্বাসিত।

এ ব্যাপারে জানতে চাইলে নোয়াখালী পৌরসভার মেয়র শহীদ উল্যাহ খান সোহেল বাংলাদেশ প্রতিদিনকে জানান, আওয়ামী লীগে সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদের নির্বাচিত হওয়ায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও পৌরবাসীসহ নোয়াখালী জেলা বাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনেক অনেক অভিনন্দন।

ওবায়দুল কাদেরের এ খুশির খবর পেয়ে আনন্দ প্রকাশ করেছেন বীর মুক্তিযোদ্ধা ও ওবায়দুল কাদেরের এক সময়ের সহযোদ্ধা কবি এনাম আহসান। একই সঙ্গে তিনি জেলা মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে শুভেচ্ছা জানান।

এদিকে খুশির খবর পেয়ে ওবায়দুল কাদেরের নিজ উপজেলা কোম্পানীগঞ্জের বসুর হাটে দলীয় নেতাকর্মী ছাড়াও সাংবাদিক, ব্যাবসায়ূসহ সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। দলীয় অনেক নেতা কর্মীরা মানুষকে মিষ্টি মুখ করাচ্ছেন এবং আনন্দ মিছিল করছেন।

প্রেসক্লাব কোম্পানীগঞ্জের সাধারণ সম্পাদক হাসান ঈমাম রাসেল জানান, ”’ওবায়দুল কাদের আমাদের বৃহত্তর নোয়াখালীর গর্ব। তার এই খুশির খবরে সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ আনন্দিত ।”

এ ব্যাপারে জানতে চাইলে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী জানান, ”ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় দলীয় নেতাকর্মী ছাড়াও উপজেলা বাসীর পক্ষ থেকে শেখ হাসিনাকে জানাই অভিনন্দন।”

এদিকে জেলা শহর মাইজদীতে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের ঊদ্যোগে মিষ্টি বিতরণ করা হয়েছে।

নোয়াখালী প্রেসক্লাব সভাপতি আলমগীর ইউসুফ, প্রেসক্লাব যুগ্ন সম্পাদক আকবর হোসেন সোহাগসহ সাংবাদিক, ব্যাবসায়ী, শিক্ষকসহ সকলে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ