,

শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটি বাতিল চেয়ে রিট

 

নিজস্ব প্রতিবেদক : বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনায় অ্যাডহক কমিটির বিধানসংবলিত আইনের ধারা বাতিল চেয়ে রিট করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।
রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী ইউনুছ আলী আকন্দ রিটটি দায়ের করেন।

monjur1477211743

রিটে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটিসংক্রান্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান রেগুলেশন ২০০৯ এর ৩৯ ধারা কেন বাতিল করা হবে না, এই মর্মে রুল জারির প্রার্থনা করা হয়েছে।রিটে পাশাপাশি ভিকারুননিসা নূন, আইডিয়াল ও উইলস লিটল ফ্লাওয়ার এই তিনটি স্কুলের গভর্নিং বডি গঠনের জন্য ৩০ দিনের মধ্যে নির্বাচন করার আরজিও জানানো হয়েছে।

শিক্ষাসচিব, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, ঢাকা জেলা প্রশাসক, ভিকারুননিসা নূন, আইডিয়াল ও উইলস স্কুল কর্তৃপক্ষকে রিটে বিবাদী করা হয়েছে।

রিট আবেদনে বলা হয়, অ্যাডহক ও বিশেষ উভয় ধরনের কমিটিই অনির্বাচিত। বিশেষ ধরনের কমিটি গঠনসংক্রান্ত ৫০ ধারা হাইকোর্টে বাতিল হয়েছে। ঠিক তদ্রুপভাবে অ্যাডহক কমিটিসংক্রান্ত ধারা ৩৯ ও বাতিল হবে। এই দুটি ধারাই সংবিধানের ১১ অনুচ্ছেদ ও এর প্রস্তাবনার সঙ্গে সাংঘর্ষিক।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক