,

আওয়ামী লীগের সম্মেলনে বি. চৌধুরী, হুদা

 

নিজস্ব প্রতিবেদক : ক্ষমতাসীন দলের জাতীয় সম্মেলনে আমন্ত্রিত অতিথিদের মধ্যে যোগ দিয়েছেন বিকল্পধারার সভাপতি সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী ও বাংলাদেশ ন্যাশনালিস্ট অ্যালায়েন্স বা বিএনএ জোটের নেতা সাবেক বিএনপি নেতা নাজমুল হুদা।সম্মেলনের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা পর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি আমন্ত্রিত অতিথিদের নাম ঘোষণা করেন। এ সময় বি. চৌধুরী এবং হুদার নামও ঘোষণা করেন তিনি।

image-2941

নাজমুল হুদার আসন হয়েছে আমন্ত্রিত অতিথিদের প্রথম সারিতেই। এই সারিতে আরও আছেন আওয়ামী লীগের শরিক জাসদ সভাপতি হাসানুল হক ইনু, ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে নির্বাচিত রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী।

এদিকে সম্মেলনে জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ না থাকায় অনেকেই হতবাক হয়েছেন। এরশাদ ও রওশন এরশাদের সঙ্গে আওয়ামী লীগের দূরত্ব বাড়ছে বলেও মনে করছে রাজনৈতিক মহল। তবে এরশাদ রওশন এরশাদ যোগ না দিলেও জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ ও জিয়াউদ্দিন আহমেদ বাবলু সম্মেলনে যোগ দেন।

এছাড়া ওয়ার্কার্স পার্টি নেতা রাশেদ খান মেনন, জাসদ (একাংশ) নেতা হাসানুল হক ইনু, আ স ম আবদুর রব, জাসদ (একাংশ) নুরুল হক আম্বিয়া, কমিউনিস্ট পার্টি মঞ্জুরুল আহসান খান প্রমুখ উপস্থিত রয়েছেন।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক