,

সকাল ১০টায় শুরু হচ্ছে সম্মেলন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

 

নিজস্ব প্রতিবেদক : দেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল ক্ষমতাসীন আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ‘শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছি দুর্বার, এখন সময় বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়াবার’ এই স্লোগানকে ধারন করে প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে আজ সকাল ১০টায় শুরু হচ্ছে নেতাকর্মীদের সেই কাঙ্খিত সম্মেলন। সম্মেলনে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ।

bdp_alig_sommelon

সম্মেলনের শুরুতে সকল ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হবে। এর পর জাতীয় সংগীত এর সঙ্গে দলের সভাপতি শেখ হাসিনা জাতীয় পতাকা এবং সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম দলীয় পতাকা উত্তোলন করবেন। এ সময় সব জেলার সভাপতি-সাধারণ সম্পাদক দলীয় পতাকা উত্তোলন করবেন। জাতীয় সংগীত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দলের থিম সং পরিবেশন করা হবে। এরপর শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলন উদ্বোধন করবেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সম্মেলন উদ্বোধন ঘোষণার পর শোক প্রস্তাব পাঠ করা হবে। এর পর অভ্যর্থনা উপ-কমিটির আহ্বায়ক দলের সভাপতিমণ্ডলীর সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম স্বাগত বক্তৃতা দেবেন। সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে আগত বিভিন্ন রাজনৈতিক দলের অতিথিদের শুভ্চ্ছো বক্তব্য থাকবে। এর পর বক্তব্য দেবেন বিদেশি রাজনৈতিক দলের অতিথি নেতারা।

সব শেষে সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভাপতির ভাষণ শেষে সাধারণ সম্পাদকের রিপোর্ট উপস্থাপন করা হবে। এরপর দুপুরের খাবার বিরতি দেওয়া হবে। দুপুরের খাবার শেষে জেলার নেতাদের বক্তব্য শুরু হবে। চলবে সন্ধ্যা পর্যন্ত। এর পর সন্ধ্যায় অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

এবারের সম্মেলনে ৬ হাজার ৫৭০ জন কাউন্সিলর অংশ নেবেন। সম্মেলনের কাউন্সিল অধিবেশন হবে দ্বিতীয় দিন রোববার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে। ওই অধিবেশনে নতুন কার্যনির্বাহী সংসদ নির্বাচন করা হবে। এছাড়া সম্মেলনে অতিথিদের জন্য দুইদিনে প্রতি বেলার খাওয়ার আয়োজন করা হয়েছে। মোরগ পোলাও, কাচ্চি বিরিয়ানি, ফিরনি, কোমল পানীয়, পানি ও পান দিয়ে আপ্যায়ন করা হবে তাদের। প্রতি বেলা ৫০ হাজার মানুষের খাবারের ব্যবস্থা থাকছে।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক