,

জামায়াতের আমিরের ‘যুদ্ধাপরাধ’ অনুসন্ধান হবে

 

নিজস্ব প্রতিবেদক : জামায়াতে ইসলামীর নতুন আমির মকবুল আহমাদের একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগের প্রাথমিক অনুসন্ধান শুরু করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

amir1476973136

বৃহস্পতিবার সন্ধ্যায় তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান খান রাইজিংবিডিকে বলেন, ‘মকবুল আহমাদের নাম ওই এলাকার রাজাকারদের তালিকায় রয়েছে। তবে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আমাদের কাছে নেই।’

তিনি বলেন, ‘অনলাইন পত্রিকায় খবর এসেছে, মকবুল আহমাদ ১৯৭১ সালে ফেনী ও চট্টগ্রাম অঞ্চলে মানবতাবিরোধী অপরাধে যুক্ত ছিলেন। তাই মকবুল আহমাদের দ্বারা যুদ্ধাপরাধ সংগঠিত হয়েছে কি না, সে বিষয়ে প্রাথমিক অনুসন্ধান শুরু করার ইচ্ছা প্রকাশ করেছি।’

মকবুল আহমাদের যুদ্ধাপরাধ অনুসন্ধানের জন্য একজন কর্মকর্তা নিয়োগ করা হয়েছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, মকবুল আহমাদ ৬ বছর ধরে জামায়াতের ভারপ্রাপ্ত আমির হিসেবে দায়িত্ব পালন করেন। গত সোমবার তিনি জামায়াতের আমির হিসেবে শপথ নেন।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক