,

হুইল চেয়ারে ঘুরানো হলো খাদিজাকে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন সিলেট মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা বেগম নার্গিসকে কিছুক্ষণের জন্য হুইল চেয়ারে করে ঘুরানো হয়েছে।বৃহস্পতিবার হাসপাতালের নার্সরা খাদিজাকে হুইল চেয়ারে তুলে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) ঘুরান। পরে তাকে আবার এইচডিইউ বেডে রাখা হয়।

khadiza1476974442

স্কয়ার হাসপাতালের মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার বিভাগের পরামর্শক মির্জা নাজিম উদ্দিন বলেন, খাদিজার শারীরিক উন্নতি হচ্ছে। আশা করছেন দুই থেকে তিন মাসের মধ্যে তিনি মোটামুটি সুস্থ হয়ে উঠবেন। তবে তার স্বাভাবিক হতে আরো সময় লাগবে।তিনি বলেন, খাদিজার গলায় যে নল স্থাপন করা হয়েছিল তা বুধবার খুলে দেওয়া হয়েছে। তিনি স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে পারছেন।

 

খাদিজার বাবা মাসুক মিয়া বলেন, খাদিজা আগের চেয়ে ভালো আছে। তার গলার নল খুলে দেওয়া হয়েছে। তবে এখনও কারো সঙ্গে কথা বলেননি।
তিনি জানান, খাদিজার বাম হাত এখনো অবশ। চিকিৎসকরা বলছেন তার মাথার ডান পাশে আঘাত থাকার কারণে বাম হাত অবশ রয়েছে। তবে ফিজিও থেরাপির মাধ্যমে তার হাতে চেতনা ফিরিয়ে আনা হবে।

এর আগে গত সোমবার খাদিজার ডান হাতে অস্ত্রোপচারের আগে তাকে বিছানা থেকে হুইল চেয়ারে বসানো হয়।গত ৩ অক্টোবর সিলেট মুরারী চাঁদ (এমসি) কলেজের পুকুর পাড়ে খাদিজাকে চাপাতি দিয়ে কুপিয়ে মারাত্মক যখম করে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা বদরুল আলম।খাদিজাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজে প্রথম দফা অস্ত্রোপচার ও এর পরদিন রাজধানীর স্কয়ার হাসপাতালে নিয়ে আসলে দ্বিতীয় দফা অস্ত্রোপচার করা হয়। এখন তার শারীরিক অবস্থা উন্নতির দিকে।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক