,

মসজিদে ভাঙচুর : ছিঁড়ে ফেলা হলো ৩০টি কুরআন

251924_1কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ধান্যদৌল গ্রামের একটি জামে মসজিদে মল-মূত্র ত্যাগ, ২৫/৩০ টি কুরআন শরীফ ছিড়ে ফেলা, কোরআন রাখার রেল ও মসজিদের ৪ টি জানালার গ্লাস ভাংচুর করার খবর পাওয়া গেছে।

বুধবার সকালে স্থানীয়রা মসজিদের অভ্যন্তরে এঅবস্থা দেখে পুলিশে খবর দেয়। এদিকে দুপুরের পর কুমিল্লা থেকে পুলিশ সুপার মোঃ শাহ আবিদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয় ও বিভিন্ন দায়িত্বশীল সুত্র জানান, জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়নের ধান্যদৌল গ্রামের বাজারের জামে মসজিদে মঙ্গলবার গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা মূল দরজার তালা খুলে প্রবেশ করে। পরে মসজিদের ৪টি জানালার গ্লাস, কোরআন শরীফ রাখার বেশ কিছু রেল ভাংচুর, ২৫/৩০টি পবিত্র কোরআন শরীফ ছিড়ে ফেলে এবং মসজিদের মেহরাব সংলগ্নস্থানে মল-মূত্র ত্যাগ করে পূণরায় দরজায় তালা আটকিয়ে পালিয়ে যায়।

বুধবার ফজর নামাজের সময় এসে মুসল্লিরা বিষয়টি দেখতে পায়। এরপর দ্রুত বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে লোকজন মসজিদে ভীড় করতে শুরু করে।

খবর পেয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াৎ হোসেন ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থল পরিদর্শন করেন। এ রিপোর্ট লেখার সময় ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মোবাইলে একাধিকবার ফোন করলেও তারা রিসিভ করেননি।

এদিকে খবর পেয়ে কুমিল্লা পুলিশ সুপার মোঃ শাহ আবিদ হোসেন দুপুরে ঘটনাস্থলে যান।

বিষয়টি জানতে পুলিশ সুপার মোঃ শাহ আবিদ হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। কুমিল্লা জেলা প্রশাসক মোঃ জাহাংগীর হোসেন বলেন, ঘটনাস্থলে এসপি, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ওসি গিয়েছেন। তদন্ত করে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।

সূত্র: কুমিল্লা বার্তা

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে