,

কোটি কোটি টাকা কোত্থেকে এলো

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সম্মেলনের ব্যয়ের উৎস নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। তিনি বলেন, এত বড় সম্মেলন, এত জৌলুস সৃষ্টির সম্মেলন। বিশাল গেট করেছে, কোটি কোটি টাকা খরচ করছে। আওয়ামী লীগের যে সভা সেই সভায়ও যে হিসাবটা দেখলাম— লাখ নয়, কোটি কোটি টাকার ব্যাপার। এ টাকা কোথা থেকে আসছে, তা আমরা কেউ জানি না। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় আবদুল্লাহ আল নোমান এ প্রশ্ন তোলেন।

noman

 

সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘একবার যদি জরিপ করে দেখেন, তাহলে বুঝবেন জনগণের কী প্রতিক্রিয়া। সম্মেলনের গেটটা দেখেই মানুষজন বলে, হায়রে! এই আমাদের টাকায় এই সম্মেলনটা হচ্ছে। দুর্নীতির টাকায় এ সম্মেলনটা হচ্ছে, এটা মানুষের মনের কথা। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিমও তার সফরে দুর্নীতি সমস্যার সমাধান করার কথা বলে গেছেন। তবে রাজনীতিক হিসেবে প্রতিপক্ষ রাজনৈতিক দলটির সম্মেলনের সাফল?্য কামনা করেন বিএনপি নেতা নোমান। তিনি বলেন, ‘আওয়ামী লীগের সম্মেলন সফল হোক। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণের যে আশা-আকাঙ্ক্ষা, এই সম্মেলনে তা বাস্তবায়নের উদ্যোগ থাকুক— এটা আমরা চাই।’ ক্ষমতাসীনদের সম্মেলনের সঙ্গে নিজেদের সম্মেলনের তুলনা করে নোমান বলেন, ‘তিন দিন আগেও কাউন্সিলরদের আমরা বলতে পারিনি সম্মেলন কোথায় হবে। কারণ আমরা কোনো জায়গার অনুমতি পেলাম না।
অনুমতি না পেয়ে আমাদের পোস্টারে লিখতেও পারলাম না কোথায় সম্মেলন হবে। শেষ পর্যন্ত আমাদের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের ভিতরে সম্মেলন করতে দেওয়া হলো। সোহরাওয়ার্দী উদ্যানের একটা অংশ ব্যবহার করার যে অনুমতি চেয়েছিলাম, তাও দেওয়া হলো না। অথচ আওয়ামী লীগের সম্মেলনে ১৫ দিন আগ থেকেই আয়োজন চলছে। রাস্তায় মাইকও লাগানো হয়ে গেছে। বিএনপির প্রতি আওয়ামী লীগের যে আচরণ, তা অসহনীয়।’ বিএনপি স্থায়ী কমিটির প্রয়াত সদস্য আ স ম হান্নান শাহকে নিয়ে ইয়ুথ ফোরামের এ সভায় সংগঠনের সভাপতি মিজানুর রহমান ছাড়াও বক্তব?্য দেন শফিউল আলম প্রধান, আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, খালেদা ইয়াসমীন, ফোরকান-ই আলম, সাইদুর রহমান প্রমুখ।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক