,

রাতে ভালো ঘুমের জন্য সহজ কয়েকটি কাজ করুন

লাইফস্টাইল ডেস্ক :সারাদিনের পরিশ্রমের পর রাতে ৭ থেকে ৮ ঘণ্টা ভালো ঘুম খুবই প্রয়োজনীয়। এমনটাই পরামর্শ দেন চিকিত্‌সকেরা। আমরাও প্রত্যেকেই চাই যেন রাতে আমাদের ঘুমটা ভালো হয়। এতে সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায়। পরের দিন পুরো এনার্জি নিয়ে আমরা ফের নতুন উদ্যমে কাজে নামতে পারি। অর্থাত্‌ শরীর সুস্থ রাখার জন্য ভালো খুব খুবই দরকার। কিন্তু অনেকেরই ঘুমের সমস্যা থাকে। এমন অনেক মানুষ আছেন, যাঁরা ভালো করে ঘুমতে পারেন না। কম ঘুম হয়। বারবার ঘুম ভেঙে যায়। ঘুম আসতে চায় না। এমনই নানারকম সব সমস্যা। কিন্তু রোজ আমরা যদি কিছু নিয়ম মেনে চলি, তাহলে আমাদের এই সমস্ত ঘুমের সমস্যা দূর করা সম্ভব। তাহলে জেনে নিন সেগুলো কী কী…

sleep-01254-700x336

১. এটাই সবথেকে সোজা উপায়। রোজ ঘুমতে যাওয়ার আগে ভালো করে চোখে জল দিন। অবশ্যই চোখ খুলে জল দেবেন। যাতে চোখের সমস্ত ময়লা পরিস্কার হয়ে যেতে পারে।

২. ঘুমতে যাওয়ার আগে প্রত্যেকদিন দাঁত মাজবেন। এতে আপনার নিজেকে ফ্রেশ মনে হবে।

৩. ভয় পাওয়ানো কিংবা যে সমস্ত অনুষ্ঠান আপনার মন খারাপ করে দেবে, এমন অনুষ্ঠান দেখবেন না। হাসির অনুষ্ঠান বা কার্টুন দেখুন। ঘুমতে যাওয়ার আগে আপনার মন ভালো থাকা দরকার। আপনার মুখে হাসি থাকা দরকার।

৪. যে বই পড়লে আপনি প্রেরণা পাবেন সেই সমস্ত বই পড়ুন। উত্তেজক বই পড়বেন না।

৫. অনেকেরই অভ্যাস থাকে ঘুমতে যাওয়ার আগে ঈশ্বরের কাছে প্রার্থনা করার। যাঁদের এই অভ্যাস আছে, তাঁদের জন্য খুবই ভালো। আর যাঁদের নেই, তাঁরা এই অভ্যাস আয়ত্ব করে ফেলুন। ঈশ্বরের নাম করলে আমাদের মনে শক্তি আসে। যা আমাদের নতুন উদ্যমে কাজ করতে সাহায্য করে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে