,

‘খালেদার কারাগারে যাওয়া দেখার অপেক্ষায় আছি’

 

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে দেখতে চান জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ। তিনি বলেন, খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালে মনে প্রাণে কামনা করেছিল আমি মারা যাই, কিন্তু আমি মারা যাইনি। বেঁচে আছি এবং আল্লাহর রহমতে ভালোভাবে বেঁচে আছি। এখন খালেদা জিয়া কবে কারাগারে যায় তা দেখার অপেক্ষায় আছি।

image-2635

বুধবার বিকেলে রংপুর নগরীর কেরানীহাট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পার্টি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এরশাদ এসব কথা বলেন।

জাপা চেয়ারম্যান বলেন, রংপুরে জাতীয় পার্টির দুর্গে ফাটল ধরেছে। এ ফাটল মেরামত করতে হবে। এটা করতে হলে রংপুর অঞ্চলের সবগুলো আসনে আমাদের প্রার্থীদের জয়ী হতে হবে।

তিনি আরো বলেন, বিগত জাতীয় সংসদ নির্বাচন কেমন হয়েছে সে সম্পর্কে কিছু বলতে চাই না, তবে আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে জাতীয় পার্টির অগ্রযাত্রা কেউ রোধ করতে পারবে না।

পুলিশের ক্রসফায়ারের কঠোর সমালোচনা করে এরশাদ বলেন, ক্রসফায়ারের নামে অনেক নিরীহ মানুষকে বিচার না করে হত্যা করা হচ্ছে। এখন আইনশৃঙ্খলা বাহিনী ক্রসফায়ার বলে না, তারা বলে বন্দুকযুদ্ধ। কিন্তু হাতে হাতকড়া পরিয়ে কিসের বন্দুকযুদ্ধ হচ্ছে তা দেশের জনগণ জানতে চায়।

সভায় আরো বক্তব্য দেন- রংপুর জেলা জাপার সদস্য সচিব হোসেন মকবুল শাহরিয়ার, রংপুর মহানগর জাপার আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব ইয়াসির আহাম্মেদ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক