,

নারী উন্নয়নে স্মার্টবাস উদ্বোধন

 

নিজস্ব প্রতিবেদক : ‘টেকসই নারী উন্নয়নে আইসিটি’ স্লোগানে মেধাবী নারীদের একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলা ও তথ্যপ্রযুক্তিতে নারীদের প্রশিক্ষণ দিতে চারটি স্মার্টবাস উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বুধবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) প্রযুক্তি উৎসব ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৬ উদ্বোধনের পর স্মার্টবাস উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

image-2590

সাউন্ড প্রুফ ও এয়ারকন্ডিশন ব্যবস্থা সম্বলিত বিশেষ এই বাসগুলোতে প্রত্যেক প্রশিক্ষণার্থীর জন্য একটি ল্যাপটপ, বড় এলইডি স্ক্রিন, সাউন্ড সিস্টেম, ওয়াইফাই ইন্টারনেট, নির্দিষ্ট প্রশিক্ষণ সামগ্রী, প্রশিক্ষণ সফটওয়্যার ও সার্বক্ষণিক জেনারেটরের ব্যবস্থা রয়েছে।

এই প্রকল্পের আওতায় ছয়টি বাসের মাধ্যমে দেশের ৬৪টি জেলার ২ লাখ ৫০ হাজার তরুণী ও মেধাবী নারীদের তথ্যপ্রযুক্তির মৌলিক প্রশিক্ষণ দেয়া হবে। প্রতিটি বাসে একসাথে ২৫ জনের প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। পরিকল্পিতভাবে বাসগুলো নির্দিষ্ট রুটে চলাচল করবে এবং বছরে ৪০ সপ্তাহ কার্যক্রম চালাবে।

স্থানীয় প্রশিক্ষণার্থীর সংখ্যা ও চাহিদার ওপর ভিত্তি করে প্রতিটি স্থানে এক বা দুই দিনের জন্য প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণ শেষে ওই এলাকার তরুণ শিক্ষার্থীদের মাঝে তথ্যপ্রযুক্তি সচেতনতা বৃদ্ধিতে বাসগুলো নিয়ে রোড শো হবে।

সরকারের তথ্যপ্রযুক্তি বিভাগ, মোবাইল ফোন অপারেটর রবি ও বিশ্বখ্যাত প্রযুক্তিপণ্য নির্মাতা কোম্পানি হুয়াওয়ে টেকনোলজিস বাংলাদেশ লিমিটেড যৌথভাবে এই বাস এনেছে।

ছয়টি বাসের মধ্যে তথ্যপ্রযুক্তি বিভাগ, রবি ও হুয়াওয়ে প্রত্যেকের দুটি করে বাস থাকছে। তথ্যপ্রযুক্তি বিভাগের তত্ত্বাবধানে বাসগুলোর রক্ষণাবেক্ষণে থাকবে রবি ও হুয়াওয়ে।

২০১৬ সালের মধ্যেই কাজ শুরু করতে শুরুতে চারটি বাস প্রস্তুত করা হয়েছে। প্রাথমিকভাবে প্রকল্পটির মেয়াদ তিন বছর।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক