,

৩০ অক্টোবর থেকে পেট্রোলপাম্পে লাগাতার ধর্মঘট

 
নিজস্ব প্রতিবেদক : নয় ঘণ্টার ধর্মঘটে দাবি আদায় না হওয়ায় এবার সরকারকে ১০ দিন সময় বেঁধে দিয়েছে বাংলাদেশ পেট্রোলপাম্প ও ট্যাংক লরি মালিক শ্রমিক ঐক্য পরিষদ। এ সময়ের মধ্যে দাবিগুলো মানা না হলে আগামী ৩০ অক্টোবর থেকে দেশের সব পেট্রোলপাম্পে লাগাতার ধর্মঘট শুরুর ঘোষণা দিয়েছে তারা।

image-2603

বুধবার দুপুরে রাজধানীর মতিঝিলে একটি হোটেলে সংবাদ সম্মেলন করে সংগঠনটির নেতা-কর্মীরা এ ঘোষণা দেন। এ সময় তারা তেল বিক্রির কমিশন বৃদ্ধি, পেট্রোলপাম্প-সংলগ্ন জমির মাশুল কমানোর দাবিসহ ১২ দফা দাবি তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে পেট্রোলপাম্প ও ট্যাংকলরি মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক মোহাম্মদ নাজমুল হক বলেন, আগামী দশ দিনের মধ্যে সরকারের দেওয়া প্রতিশ্রুতিসহ ১২ দাবি পূরণের দাবি জানাচ্ছি। তা না হলে আগামী ৩০ অক্টোবর সকাল ৬টা থেকে দেশের সব পেট্রোলপাম্পে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট চলবে।

তিনি জানান, দাবি দাওয়া পূরণের বিষয়ে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীর সাথে দেখা করতে মন্ত্রণালয়ে গেলেও কোনো সুরাহা হয়নি। একাধিকবার ধর্মঘট করলেও সরকার তাতে সাড়া দেয়নি। বরং বিভিন্ন সময় তাদেরকে অপমান করা হয়েছে।

এর আগে একই দাবিতে গত ২৮ আগস্ট সংগঠনটি সারা দেশের পেট্রোলপাম্পে নয় ঘণ্টা প্রতীকী কর্মবিরতি পালন করে।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক