,

২০১৭ সালের মধ্যে ফোর-জি চালু -প্রধানমন্ত্রী

vlcsnap-2016-10-19-12h21m47s384-550x367সরকার সাড়ে ৭ বছরে আইসিটি খাতে ব্যাপক পরিবর্তন এনেছে। ২০০৭ সালে যে ব্যান্ডউইথের দাম ছিল ৭৬ হাজার টাকা। সরকার তা কমিয়ে ৬২৫ টাকা আনতে স্বক্ষম হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ডিজিটাল ওয়ার্ল্ড মেলা ২০১৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, জনগণের বিপুল ম্যানডেট নিয়ে ২০০৯ সালে আমরা আওয়ামী লীগ সরকার গঠন করি। সরকার গঠন করার পর বিএনপি জামায়াতে সর্বোচ্চ লুটপাটের চিহ্ন মুছে ফেলে উন্নয়নের এক মহাপরিকল্পনা গ্রহণ করি। এই মহাপরিকল্পনার বাস্তবায়নে তথ্য প্রযুক্তি ও টেলিযোগাযোগ কার্যক্রমের মধ্যে সমন্বয় সাধনের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়কে একত্রিত করে একক মন্ত্রণালয় গঠন করি।
প্রধানমন্ত্রী বলেন, তথ্য প্রযুক্তিগত উন্নয়নের ধারাবাহিকতায় আজ দেশের প্রায় প্রতিটি জেলা সাইবার অপটিক ক্যাবলের আওতায় এসেছে। ইতিমধ্যেই প্রায় সব উপজেলায় থ্রি-জি পৌঁছে গেছে। আগামী ২০১৭ সালের মধ্যেই ফোর-জি চালু হয়ে যাবে। দেশে আজ প্রায় ১৩ কোটি মোবাইল সিম ব্যবহার হচ্ছে। ৬ কোটি ৪০ লাখ মানুষ ইন্টারনেট ব্যবহার করছে।
তিনি বলেন, সাইবার সিকিউরিটিতে আমাদের সক্ষমতা বাড়াতে হবে। যাতে কেউ ডিজিটাল সুবিধা ব্যবহার করে অপরাধ করতে না পারে। আর্থিক প্রতিষ্ঠান থেকে অর্থ হাতিয়ে নিতে না পারে। তাই আমরা সাইবার অ্যাক্ট ২০১৬ প্রণয়ন করতে যাচ্ছি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে