,

যশোরে রেল যোগাযোগ৫ ঘণ্টা পর স্বাভাবিক

trainনিউজ ডেস্ক : দীর্ঘ ৫ ঘণ্টা পর যশোরের সিঙ্গিয়ায় লাইনচ্যুত রেলের বগি তোলা হয়েছে। এর ফলে খুলনার সঙ্গে দেশের অন্য জেলার রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। যশোর রেলওয়ে জংশনের সহকারী স্টেশন মাস্টার সাইদুজ্জামান বলেন, সকাল সাড়ে ৯টার দিকে খুলনা থেকে আসা রিলিফ ট্রেনটির লাইনচ্যুত বগি স্বাভাবিক লাইনে আনা হয়। এরপর যশোরে আটকে থাকা এবং খুলনা থেকে ছেড়ে আসা ট্রেনগুলোর চলাচল শুরু হয়।

প্রসঙ্গত, বুধবার ভোর সাড়ে চারটার দিকে পাথর বোঝাই একটি মালবাহী রেলের বগি সিঙ্গিয়ায় লাইনচ্যুত হয়। পাথর আনলোড করার জন্যে রেল শান্টিং করার সময় তা লাইনচ্যুত হয়ে যায়। এর ফলে এই রেলসড়কে সকল প্রকার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এদিকে বগি লাইনচ্যুত হওয়ায় খুলনামুখী চিত্রা, সীমান্ত এবং একটি মালগাড়ি আটকে যায়।

অপরদিকে, খুলনা থেকে ছেড়ে আসার অপেক্ষায় ছিল কপোতাক্ষ, রূপসা এবং বেনাপোলগামী কমিউটার ট্রেন। সকাল সাড়ে ৮টার দিকে খুলনা থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে। প্রায় এক ঘণ্টা কাজ করার পর মালগাড়ির বগিটি স্বাভাবিক পর্যায়ে আসে।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক